ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

নারী বিষয়ক বই

হায়া : মুমিন নারীর অলংকার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳248

৳ 33025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 82

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আপনি কি হায়া'র পরিচয় জানতে চান? জানতে চান, হায়া'র গভীরতা কতটুকু? জানতে চান, কীভাবে হায়া ধরে রাখতে হয়? জানতে চান, হায়া কীভাবে ব্যক্তিত্বকে উন্নত ও সমৃদ্ধ করে? জানতে চান, হায়ার রঙে কীভাবে নিজেকে রাঙাতে হয়? জানতে চান, হায়ার চাদরে আবৃত করে কীভাবে নতুন করে নিজেকে সাজাতে হয়?

জানতে চান?

যদি জানতে চান, তবে পড়তে হবে—'হায়া: মুমিন নারীর অলংকার' বইটি।

এই বইটি পড়ার পর আপনি হায়া'র সাথে নতুন করে পরিচিত হবেন। হায়া'র এপিঠ-ওপিঠ জানবেন। জানবেন, হায়া কীভাবে আপনার সৌন্দর্যকে অবিচল ও সুরক্ষিত রাখে। জানবেন, কীভাবে তা আপনাকে নতুন করে গড়বে এবং পরিণত করবে। সাথে সাথে এটাও জানবেন, হায়া কীভাবে সম্মান ও ইজ্জতকে বুলন্দ করে।

এই সংবাদটা নিন। অতঃপর, ভাবুন—এই বইটি আপনার জন্য প্রয়োজন কিনা। যদি প্রয়োজন মনে করেন, তবে বইটি কিনবেন এবং পড়বেন। আর যদি প্রয়োজন মনে না হয়, তাহলে বলব, হায়ার ব্যাপারে আর কত উদাসীন থাকবেন? আর কতকাল বেমালুম থাকবেন? আর কতকাল আপনার স্বাভাবিক এই মূল্যবান সৌন্দর্য পরপুরুষের সামনে মেলে ধরবেন? আর কতকাল অন্যের বিষাক্ত লোলুপ নজরে নিজেকে বন্দী করে রাখবেন?

আর কতকাল?

জীবন কি একাধিক? জীবন তো একটাই। এই জীবনটাকে রাঙান-না! রাঙান হায়ার রঙে, রাঙান তাকওয়ার রঙে, রাঙান আল্লাহর ভালোবাসার রঙে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হায়া : মুমিন নারীর অলংকার
ইংরেজি নাম Haya: Muminer Narir Olongkar
লেখক মাহমুদ বিন নূর
প্রকাশনী রাইয়ান প্রকাশন
বিষয় নারী বিষয়ক বই,ইসলামে নারী,আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা
পৃষ্ঠা সংখ্যা ২২৪
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৬
মাহমুদ বিন নূর

লেখক সম্পর্কে

মাহমুদ বিন নূর

মাহমুদ বিন নূর— তরুণ আলেম, লেখক ও গবেষক। বর্তমান সময়ের সম্ভাবনাময় একজন সৃষ্টিশীল লেখক। মননশীল ও সৃজনশীল প্রতিভাধর এই লেখক জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ১৪-ই নভেম্বর। জন্ম ও বেড়ে ওঠা হবিগঞ্জ জেলায়। পড়ালেখার সুবাদে দীর্ঘদিন ছিলেন দেশের রাজধানী, ঢাকায়। তিনি পড়াশোনা শেষ করেন কওমি মাদ্রাসা থেকে। ঢাকা'র বড়ো বড়ো ওলামায়ে কেরামের সান্নিধ্যে ছিলেন বহুদিন। ছাত্রজীবন থেকেই ছিলেন উস্তাদদের প্রাণপ্রিয় ছাত্র। প্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 248

৳ 33025% ছাড়