জেরুজালেমের মহানায়ক
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ক্রুসেডের ইতিহাস আলোচনায় সালাহুদ্দিনের নাম এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ক্রুসেডের পর হাজার বছর পার হলেও পূর্ব কিংবা পশ্চিম উভয়ের মানসেই সালাহুদ্দিন এখনো জীবন্ত। এজন্যই ফরাসিরা দামেস্কে প্রবেশের পর এক জেনারেল সালাহুদ্দিনের কবরে গিয়ে বলেছিল, "সালাহুদ্দিন, আমরা ফিরে এসেছি।" অপরদিকে মুসলিম বিশ্বে এখনো ফিলিস্তিনের আলোচনা উঠলেই শোনা যায় নতুন যুগের সালাহুদ্দিনের জন্য অপেক্ষার কথা।
কিন্তু এই অপেক্ষার মাঝে ইতিহাসের ভুল পাঠের আশঙ্কাও থেকে যায়। অনেকেই মনে করেন সালাহুদ্দিন একজন ব্যক্তিমাত্র, ক্রুসেডের সময়কালে তিনি একাই সব যুদ্ধ লড়েছেন, বিজয়ের সকল কৃতিত্ব তার একার। নতুন যুগে এমন কোনো নেতা আসবেন,
যিনি একাই লড়বেন এবং বাইতুল মাকদিসকে আবার ইহুদিদের হাত থেকে উদ্ধার করবেন। কিন্তু ইতিহাস আমাদের জানায়, বিষয়টি এত সরল নয়। সালাহুদ্দিন অবশ্যই দক্ষ শাসক ও সেনাপতি ছিলেন, কিন্তু তিনি যদি দক্ষ মানুষদের একটি দলকে সঙ্গে না
পেতেন, তাহলে তার পক্ষেও সফল হওয়া সম্ভব হতো না। সালাহুদ্দিনের মতো কেউ যখনই আসেন, তখন তার পাশে দক্ষ মানুষদের প্রয়োজন হয়। সবার সম্মিলিত চেষ্টাতেই অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। নতুন যুগে আমরা যদি সালাহুদ্দিনের অপেক্ষা করি,
তাহলে আমাদেরকেও দক্ষ হয়ে উঠতে হবে। অন্যথায় বহু সালাহুদ্দিন আসবেন, আবার চলে যাবেন, আমরা হয়তো টেরই পাব না। এই বইতে আমরা ইতিহাসের এই নির্মম সত্যকেই তুলে ধরার চেষ্টা করেছি।
বইয়ের তথ্য
| নাম | জেরুজালেমের মহানায়ক |
|---|---|
| ইংরেজি নাম | Jeruzalemer Mahanayok |
| লেখক | ইমরান রাইহান |
| প্রকাশনী | সঞ্চালন প্রকাশনী |
| বিষয় | ইসলামিক উপন্যাস ও গল্প,ইসলামী ইতিহাস ও ঐতিহ্য |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
