ইসলামিক উপন্যাস ও গল্প

রুহ কি আলফাজ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳144

৳ 24040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 96

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রথমেই বইটির প্রচ্ছদ দেখে আমার হৃদয় ছুঁয়ে যায়। এতটাই মায়াবী আর স্নিগ্ধ এই প্রচ্ছদ যে, একবার চোখ পড়লে যেন সেখান থেকে চোখ ফেরানোই দায়!

বরাবরই আমি একজন শায়েরীপ্রেমী মানুষ। শায়েরীর বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। কিছু কিছু শায়েরী থাকে, যেগুলো শুধু পড়া হয় না—অনুভব করতে হয়। দু-একটি লাইন পড়েই মনের ভেতর অদ্ভুত এক সুকূন নেমে আসে। রুহ কি আলফাজ ঠিক তেমনই একটি বই।

সুমাইয়া হক আপুর কলমে লেখা প্রতিটি শায়েরী যেন হৃদয়ের কোনো না কোনো অপ্রকাশিত অনুভূতিকে ভাষা দিয়েছে। কোথাও মায়া, কোথাও ভালোবাসা, কোথাও বিরহ, আবার কোথাও আত্মার গভীর কোনো অনুভূতি—সবকিছুই খুব সুন্দর ও নরমভাবে ফুটে উঠেছে। কিছু কিছু শায়েরী পড়তে গিয়ে মনে হয়েছে, এ তো আমারই মনের কথা—শুধু আমি বলতে পারিনি, অথচ লেখিকা ঠিকই শব্দে বেঁধে দিয়েছেন!

বইটির সবচেয়ে ভালো লাগার দিক হলো, এর শব্দগুলো খুব বেশি ভারী নয়; বরং প্রতিটি শায়েরীর মধ্যে এমন এক মায়াবী আবেশ আছে, যা পড়তে পড়তে পাঠককে নিজের অনুভূতির ভেতরেই হারিয়ে যেতে বাধ্য করে। একেকটি পৃষ্ঠা যেন একেকটি অনুভূতির দরজা—খুললেই ভেতর থেকে বেরিয়ে আসে কিছু না-বলা কথা, কিছু চেনা অনুভূতি আর একমুঠো সুকূন।

সবশেষে বলব, রুহ কি আলফাজ শুধু শায়েরীর একটি বই নয়; বরং এটি অনুভূতিপ্রবণ পাঠকের জন্য এক টুকরো মায়া। যারা শায়েরী ভালোবাসেন, শব্দের ভাঁজে অনুভূতি খুঁজে পান, কিংবা কিছু সুন্দর লেখা পড়ে নিঃশব্দে সুকূন পেতে চান—তাদের জন্য বইটি নিঃসন্দেহে ভালো লাগার মতো।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রুহ কি আলফাজ
ইংরেজি নাম Ruh Ki Alfaz
লেখক সুমাইয়া হক
প্রকাশনী নোঙর প্রকাশন
বিষয় ইসলামিক উপন্যাস ও গল্প
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৬
সু

লেখক সম্পর্কে

সুমাইয়া হক

ইসলামিক উপন্যাস ও গল্প বিষয়ক লেখক · প্রকাশক: নোঙর প্রকাশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 144

৳ 24040% ছাড়