শাইখ মাহমুদ আফেন্দি ও তুর্কি দরবেশদের ইসলাম পুনর্জারণ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
তুরস্কের ঐতিহাসিক বসফরাস প্রণালির নীল জলরাশি ছুঁয়ে ইস্তাম্বুলের বুকে আজও যে ঈমানি দ্যুতি ছড়াচ্ছে, তার পেছনের ইতিহাস কি আপনি জানেন? উসমানি খিলাফতের পতনের পর কামালবাদী সেক্যুলারিজমের যে নিষ্ঠুর যাঁতাকলে তুর্কি মুসলিমদের ঈমান ও ঐতিহ্য পিষ্ট হয়েছিল, সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে কীভাবে আবার ইসলামের শেকড়কে নতুন জীবন দেওয়া হলো—তারই এক মহাকাব্যিক ও প্রামাণিক দলিল “শাইখ মাহমুদ আফেন্দি ও তুর্কি দরবেশদের ইসলাম পুনরজাগরণ”।
কট্টর ধর্মনিরপেক্ষতার সেই রুক্ষ মরুভূমিতে বসে একটি ছোট্ট খানকাকে কেন্দ্র করে যিনি ইমানি রেনেসাঁ ঘটিয়েছিলেন, তিনি হলেন নকশবন্দি তরিকার সুউচ্চ মাকামের শাইখ ও হানাফি মাজহাবের বিশিষ্ট ফকিহ—শাইখ মাহমুদ আফেন্দি রহ.।
বইয়ের পাতায় যা যা থাকছে:
উসমানি খিলাফতের পতনের পর তুর্কি আলেম ও দরবেশগণের খিলাফত পুনরুদ্ধারের রক্তাক্ত বিপ্লব এবং এরই পরিপ্রেক্ষিতে কামাল আতাতুর্ক ও ইসমত ইনোনুর কট্টর সেক্যুলার শাসনামলে কীভাবে আলেম ও সুফি-দরবেশদের ওপর নেমে এসেছিল ফাঁসি, জেল-জুলুম ও অমানুষিক নির্যাতনের স্টিমট্রোলার।
চরম কড়াকড়ি ও ধরপাকড়ের মাঝেও জীবন বাজি রেখে গোপনে ইলম হাসিল করে আলেম হয়ে ওঠার সেই রোমহর্ষক ও ত্যাগপূর্ণ ইতিকথা।
আজান ও মসজিদ বন্ধ থাকার দিনেও আলেম-দরবেশদের সুকৌশলে গোপনে দ্বীন শেখানো এবং ইমানের প্রদীপ বাঁচিয়ে রাখার অজানা অধ্যায়।
সশস্ত্র বিপ্লব ব্যর্থ হবার পর সরাসরি সংঘাতে না গিয়ে, পরম হিকমাহর পথ অবলম্বন করে পরবর্তীতে তুর্কি রাজনীতি ও রাষ্ট্রক্ষমতার অন্দরে সুফি আলেমদের আধ্যাত্মিক প্রভাব বিস্তারের সুকৌশল স্ট্র্যাটেজি।
কামালবাদী নাস্তিকতার অন্ধকার জাহান্নাম থেকে ধীরে ধীরে পুরো তুরস্কে ইসলাম পুনরুজ্জীবিত করার নেপথ্যে—শাইখ মাহমুদ আফেন্দির সেই ঐতিহাসিক ও অবিশ্বাস্য জাগরণের মহাকাব্য।
অন্ধকার ভেদ করে ঈমানের প্রদীপ জ্বালিয়ে রাখার এই মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হতে এবং ইতিহাসের এক গোপন অধ্যায় উন্মোচন করতে আজই অর্ডার করুন!
বইয়ের তথ্য
| নাম | শাইখ মাহমুদ আফেন্দি ও তুর্কি দরবেশদের ইসলাম পুনর্জারণ |
|---|---|
| ইংরেজি নাম | Sheikh Mahmud Afendi O Turki Dorbeshder Islam Punarjagoron |
| লেখক | আইনুল হক কাসিমী |
| প্রকাশনী | রাইয়ান প্রকাশন |
| বিষয় | ইসলামী ইতিহাস ও ঐতিহ্য |
| পৃষ্ঠা সংখ্যা | ২২৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
