মায়াফুল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
হুটহাট এই বিচ্ছিরি মন খারাপের কোনো কারণ খুঁজে পাইনা ! বুকের মধ্যে হাহাকার, চোখে জল, অসহায়ত্ব অনুভব, একাকিত্বের নিবিড় আলিঙ্গন আমাকে উম্মাদ করে দিচ্ছে। আমার মানুষকে ভয় হয়, পৃথিবীতে সবচেয়ে বেশি আমি মানুষকে ভয় পাই। দূরের মানুষ নয়, বরং খুব কাছে মানুষ। কাছের মানুষগুলো যখন স্বপ্ন দেখিয়ে দূরের হয়ে যায়; সে মুহূর্তে জীবনের স্বাদটাই হারিয়ে যায়। বিষণ্ণতার ভয়ংকর জালে জড়িয়ে তিলেতিলে নিঃশেষ হয়ে যাচ্ছে জীবন— যার নির্বাক চেয়ে থাকা দর্শক আমি নিজে।
এই নির্ঘুম রাতে তোমাকে সত্যিই ভীষণ মনে পড়ে যায়। মনে পড়ে তোমার চোখের কাজল, সুরেলা কণ্ঠ, কস্তুরী সুবাসের মতো স্নিগ্ধ শরীরের ঘ্রাণ! তুমি আমার আশেপাশে থাকলে আমি অনুভব করি, আমি অনুভব করি যেন আমার পছন্দের মালদ্বীপের বারোস আইল্যান্ড আমার আশেপাশেই। তুমি চলে গেছো বলেই এখন আর ভালো থাকা যায় না, বারান্দায় গোলাপের চারাগাছে ফুল ফোটে না। বাড়ির পাশের ইছামতী নদীর জল শুকিয়ে গেছে।
সন্ধ্যায় জোনাকিগুলি আমার ঘরে আসেনা, জোছনা জানালায় চায়ের সাথে কবিতা আবৃত্তি করা হয় না।যেন তুমি চলে যাওয়ার অপরাধে আমার সুখ, আমার ইচ্ছাগুলি বিদ্রোহ ঘোষণা করে।
বইয়ের তথ্য
| নাম | মায়াফুল |
|---|---|
| ইংরেজি নাম | Mayaful |
| লেখক | মোঃ সেলিম হাসান |
| প্রকাশনী | স্বরবিন্দু প্রকাশন |
| বিষয় | কবিতা |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
