রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার

প্ররোচক

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳640

৳ 80020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 160

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

চট্টগ্রামের হাটহাজারীর কর্দমাক্ত লাল মাটির রাস্তায় আদিম উল্লাসে তিনটি তরুণকে পশুর মতো তাড়িয়ে নিয়ে যায় এক উন্মত্ত জনস্রোত। এরপর গলায় পুরোনো টায়ার পরিয়ে, পেট্রোল ঢেলে প্রকাশ্য দিবালোকে তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই বীভৎস হত্যাকাণ্ডের ভিডিও দেখেছে পুরো দেশ; সংবাদমাধ্যম যার নাম দিয়েছে 'দ্য বার্নিং ট্রায়ো'।

কী ঘটেছে, তা সবারই জানা। কিন্তু ‘কেন' ঘটল?’

আমেরিকা-ফেরত ইনভেস্টিগেটিভ সাইকোলজিস্ট ড. ইশরাক বিশ্বাস করেন, স্রেফ চুরির অপবাদে ভরদুপুরে তিনটি ছেলেকে পুড়িয়ে মারার মতো উন্মাদ মানুষ হতে পারে না; এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো গভীর মোটিভ আছে। নিহত তরুণ কৌশিকের বাবা, প্রভাবশালী ব্যাংকার বিপুল চৌধুরীর অনুরোধে ইশরাক এই অমীমাংসিত রহস্যের তদন্তে নামেন। ইশরাকের কাজ কোনো সাধারণ গোয়েন্দার মতো অপরাধী ধরা নয়, বরং অপরাধের পেছনের উদ্দেশ্য এবং মনস্তত্ত্ব বিশ্লেষণ করা।

তার এই কী নয়, কেন’খোঁজার যাত্রায় ক্রমশ উন্মোচিত হতে থাকে এক জট পাকানো অন্ধকার জগৎ।

নিজের ভেঙে পড়া দাম্পত্য জীবনের টানাপোড়েনের মাঝেই ইশরাক ও তার সঙ্গী আরিফ জড়িয়ে পড়ে এক মরণখেলায়। একদিকে স্থানীয় পুলিশের অসহযোগিতা ও বৈরী জনপদ, অন্যদিকে পদে পদে মৃত্যুর হাতছানি।

সত্য কি আসলেই উন্মোচিত হবে, নাকি ঘৃণার আগুনে ভস্মীভূত হবে আরও কিছু প্রাণ? ‘কী’ ঘটেছিল তার বীভৎসতা পেরিয়ে, ‘কেন’ ঘটেছিল তার মনস্তাত্ত্বিক ও লোমহর্ষক উত্তরের এক রুদ্ধশ্বাস আখ্যান–যে গল্প আপনাকে শেষ পাতা পর্যন্ত আটকে রাখবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্ররোচক
ইংরেজি নাম Prorochok
লেখক শফিক রিয়ান
প্রকাশনী নবকথন
বিষয় রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
পৃষ্ঠা সংখ্যা ৪৩২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা432
ভাষাbangla
বান্ডিংhard cover
শফিক রিয়ান

লেখক সম্পর্কে

শফিক রিয়ান

শফিক রিয়ান; পৈতৃক নিবাস কিশোরগঞ্জ হলেও জন্ম ও বেড়ে ওঠা এই যান্ত্রিক শহর ঢাকার মিরপুরে৷ ১লা মার্চ এর বৃষ্টিস্নাত রাতে পিতা-মাতার কোল আলোকিত করে মিরপুরে তার জন্ম৷ সেদিন বজ্রপাতের আওয়াজে ঢাকা পড়েছিল তার কান্নার স্বর৷ প্রকৃতির সেই অলিখিত নিয়মই যেন তাকে পরিণত করেছে সদা হাস্যোজ্জ্বল এক মানুষে৷ শফিক রিয়ানের লেখাপড়ার সূচনা ঘটে সেনাপল্লী হাই স্কুল থেকে৷ এরপর বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 640

৳ 80020% ছাড়