ত্রিকোণমিতি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কিছু মানুষ নির্লিপ্ততার আড়ালে লুকিয়ে রাখে এক জীবনের দীর্ঘশ্বাস, আর কিছু মানুষ অহংকারের আড়ালে চিনতে পারে না নিজের মনকেই। কাইফা কায়ানাত শিকদার অনুভূতিহীন হয়ে বাঁচতে শিখেছে, আর কাশিফ শিকদার শিখেছে অন্যকে নত করতে। যে হৃদয় একদিন নত করার নেশায় তুচ্ছ করেছিল এক কোমলপ্রাণকে, সময়ের ব্যবধানে সেই হৃদয়ই পরাজিত হলো তার কাছে।
সময় বদলাল, পেরিয়ে গেল বছর, আবারও ফিরে এল হেমন্ত। হেমন্তের বাতাসের সঙ্গে কায়ানাতের জীবনে এসে দাঁড়ায় রাকিন, যার কাছে ভালোবাসা মানে অধিকার নয়, বরং আশ্রয় হয়ে ওঠার প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতির আড়ালে কী অপেক্ষা করছে, তা কি কায়ানাত জানে?
একটি শান্ত আকাশ, একটি উত্তাল সমুদ্র আর তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা দূরত্বের এক দৃশ্যমান রেখা। শেষ অবধি আত্মঅহংকার, নির্লিপ্ততা আর ভদ্রতার ত্রিকোণমিতি কি মিলেছিল একই সমীকরণে, নাকি কিছু হিসাব অমীমাংসিতই থেকে গিয়েছিল?
বইয়ের তথ্য
| নাম | ত্রিকোণমিতি |
|---|---|
| ইংরেজি নাম | Trikonmiti |
| লেখক | আয্যাহ সূচনা |
| প্রকাশনী | নবকথন |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!