ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৬টি পাতা পড়ে দেখুন
অভিমন্যু
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সীমানার এপারে এসে তাদের গ্রামের অনেকেই আর ফিরে যায় না। তাদের তালিকায় আরও তিনজন যুক্ত হল। মাধব কাকা, বাবা আর কাসেম ভাইও কোনদিন ফিরবে না। লাশ তিনটে নিজের চোখে দেখেছে সে। ভালোমতো কবরও জুটলো না ওদের কপালে। যা গুজব শোনা গিয়েছিলো সব সত্যিই আছে। মানুষের মনগড়া নয়।
তিনজন নয়। চারজনের নাম যোগ হবে নিঁখোজের তালিকায়। সে নিজেও তো হারিয়ে গেছে। এই জনহীন ধানক্ষেতের ধারে কোন আশা দেখতে পাচ্ছে না সে। তাকেও মরতে হবে। একটু আগে নয়তো একটু পরে। এই কালের হাত থেকে কারো মুক্তি নেই। কিছুতেই উদ্ধার পাওয়া যাবে না।
তবে মোট কথা হলো সে বেঁচে আছে। ভাবনাটা প্রহসন হয়ে দেখা দিলো তার কাছে। শ্বাস নেয়ার মানে যদি বেঁচে থাকা হয় তবুও তাকে অর্ধমৃতের চেয়ে বেশি কিছু বলা যায় না। শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে তার। স্নায়ু অনেক উত্তেজিত আর শরীর ঠিক ততটাই দুর্বল।
দেশে ফেরার একটা চেষ্টা করতে পারে সে। কিন্তু পথ কোথায়?
বইয়ের তথ্য
| নাম | অভিমন্যু |
|---|---|
| ইংরেজি নাম | Ovimanno |
| লেখক | দিবাকর দাস |
| প্রকাশনী | শিরোনাম প্রকাশন |
| বিষয় | থ্রিলার, অ্যাকশন ও অ্যাডভেঞ্চার |
| পৃষ্ঠা সংখ্যা | ৩২০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 320 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
