হারাম ও কবীরা গুনাহ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এই দ্বীন সহজ ও সুন্দর। কিন্তু মানুষ কি সবাই সহজ ও সুন্দর? এর উত্তর কী? মহান রবের এই দ্বীন খুবই সহজ ও সুন্দর। এই পৃথিবীর প্রতিটি জিনিস খুবই সুন্দর। সবকিছু সুন্দর রাখতেই স্রষ্টার রয়েছে সুন্দর একটা সীমানা। আর সবকিছু একটা সৃষ্টির জন্য। কে সেই সৃষ্টি? মানুষ! হ্যাঁ, মানুষের জন্যই সব আয়োজন। অথচ মানুষ! নাহ, মানুষও অনন্য অসাধারণ। সেই সীমানাজুড়ে দেয়াল। কিন্তু...
এই মানুষের রয়েছে বিবেক নামক এক অবিচ্ছেদ্য অংশ। সাথে রয়েছে আরেকটি অংশ; যা তাকে প্ররোচিত করে এক অদৃশ্য নরপতির আদেশের সহচারী হতে। কিন্তু স্রষ্টার দেওয়া বিবেক তাকে সুপথে রাখার আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখে। কিন্তু...
মূর্খতা সেই বিবেককে দণ্ডিত করে। তছনছ করে সকল প্রতিরোধের উপায়। তিলে তিলে মহীরুহ এক অন্ধকারে ডুবে যায়। বিবেক বন্দী হয়। সুপ্ত লাভার মতো চাইয়ের চাদরে আচ্ছাদিত হয়ে জীবন্ত প্রোথিত হয়। এতদূর...
হ্যাঁ, বিবেক যেন আচ্ছাদিত না হয়, নরপতিকে যেন চিনতে পারে, সেজন্য স্রষ্টার দেওয়া সীমানাকে জানা উচিত। অন্যথায় লাভায় আচ্ছাদিত হয়ে উত্তপ্ত আগুনে হবে সব ছারখার। হারাম ও কবীরা গুনাহ আপনাকে স্রষ্টার সেই সীমানা প্রাচীর চিনতে সহায়তা করবে ইন শা আল্লাহ। ১৯৪ টি শিরোনামে উল্লেখ রয়েছে আপনার বিবেকের খোরাক।
বইয়ের তথ্য
| নাম | হারাম ও কবীরা গুনাহ |
|---|---|
| ইংরেজি নাম | Haram O Kabira Gunah |
| লেখক | মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী |
| প্রকাশনী | আত-তাওহীদ প্রকাশনী |
| বিষয় | আমল, আমলের ফযীলত ও সহায়িকা এবং ওজীফা |
| পৃষ্ঠা সংখ্যা | ৫৭৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
