ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন
নেত্রকোণার প্রবাদ-প্রবচন ও লোকছড়া
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
নেত্রকোণা অঞ্চলের অধিকাংশ লোকছড়া ও প্রবাদ-প্রবচনগুলোর লোকজীবনে যথেষ্ট জনপ্রিয়তা থাকলেও তা হারিয়ে যাচ্ছে। নেত্রকোণা থেকে সংগৃহীত ও সংকলিত প্রবাদ-প্রবচনগুলোতে জীবনঘনিষ্ঠ অসংখ্য বিষয় উঠে এসেছে। ব্যক্তি ও সমাজজীবনের প্রথা, রীতি-নীতি, ধর্ম ও বিদ্রম্নপ থেকে শুরম্ন করে সম্পর্ক, প্রেম ও স্নেহমায়ার মতো মানবিক বিষয়গুলোও স্থান পেয়েছে। প্রতিটি প্রবাদ-প্রবচনের অমত্মরালে যেমন গল্প, কাহিনি বিবৃত থাকে, তেমনি থাকে দুঃখ-কষ্ট, হাসি-কান্না, হিংসা, বিদ্বেষ, তামাশা, দুর্ভোগ, সমস্যা, সমাধান, অভিজ্ঞতা, কৌতুকের মতো নানান ভাবধারা।
নেত্রকোণা অঞ্চলের লোকছড়ায় আমরা দেখা যায়, ছড়ার অবয়ব ও অনুষঙ্গে গ্রামীণজীবন ও সমাজজীবনের প্রাত্যহিক চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। ছড়াগুলোতে রয়েছে ক্রমপুঞ্জতা ও লোককথা। ছড়া বিভাজনের উপকরণে দেখা যায় পরিবার ও সমাজের নানা সত্মরের নর-নারীর জীবন। নানান শ্রেণি-পেশার মানুষের চরিত্র চিত্রণের পাশাপাশি সন্নিবেশিত হয়েছে পারিবারিক, সামাজিক ও ঐতিহাসিক বিষয়-আশয়। সামাজিক জ্ঞাতি সম্পর্কের জালে উঠে এসেছে মাতৃতান্ত্রিকতা, পুরম্নষতান্ত্রিকতাসহ অনেক বিষয়, বাদ যায়নি গৃহস্থালির ঘরকান্নার কাজের কথা।
নেত্রকোণার লোকসংস্কৃতির যে নানাবিধ অনুষঙ্গ রয়েছে তা এ গ্রন্থের এক মলাটের কলেবরে সংকুলান সম্ভব নয়। উক্ত গ্রন্থে লেখকের তিনটি প্রবন্ধের পাশাপাশি নেত্রকোণা অঞ্চলে প্রচলিত ৩৭৬টি প্রবাদ-প্রবচন ও ২২৯টি লোকছড়া গ্রন্থিত হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | নেত্রকোণার প্রবাদ-প্রবচন ও লোকছড়া |
|---|---|
| ইংরেজি নাম | Netrokonar Probad Probochon O Lokochora |
| লেখক | হাসান ইকবাল |
| প্রকাশনী | অয়ন প্রকাশন |
| বিষয় | ছড়া |
| আইএসবিএন | 9789849883500 |
| পৃষ্ঠা সংখ্যা | ২২৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
