ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন

বয়স যখন ৮-১২

প্রাথমিক গণিতের ভিত্তি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳353

৳ 42016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমাদের দেশের শিক্ষার্থীরা যখন প্রাইমারি পার হয়ে হাইস্কুলে আসে, তত দিনে অনেকের গণিতের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এর মূল কারণ হলো আমাদের অধিকাংশ স্কুলে গাণিতিক পদ্ধতি ও সমাধানে যত জোর দেওয়া হয়, মূল বিষয়গুলোতে ততটা জোর দেওয়া হয় না। ফলে অনেকেই গণিত মুখস্থ করে। অথচ গণিতের মূল বিষয়গুলো কেউ আত্মস্থ করতে পারলে গণিতের জগৎটা হয়ে ওঠে আনন্দময়। এ বইটি তাই লেখা হয়েছে প্রাথমিকের শিক্ষার্থীদের গণিতের ভিত্তিকে জোরদার করার জন্য। গণিতের হাতেখড়ি হয় সংখ্যা দিয়ে। ক্রমান্বয়ে সংখ্যার মূর্ত ধারণা থেকে শিক্ষার্থীরা বিমূর্ত ধারণায় প্রবেশ করে। সংখ্যার ধারণা তাই যত পোক্ত হয়, উচ্চতর গণিতে তাদের বিচরণও তত সড়গড় হয়ে ওঠে। সংখ্যা পাতন থেকে শুরু করে, যোগ-বিয়োগের নানা চড়াই-উতরাই পার হয়ে এ বই পড়ুয়াদের খুব সহজে ভগ্নাংশের গুণভাগে পৌঁছে দেবে। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণিপড়ুয়াদের কথা মাথায় রেখে লেখা হলেও যাঁরা তাদের গণিতের দীক্ষা দেন, তাঁদের জন্য এ বইটি সমান উপযোগী।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রাথমিক গণিতের ভিত্তি
ইংরেজি নাম Prathomik Goniter Bhitti
লেখক মুনির হাসান
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় বয়স যখন ৮-১২
আইএসবিএন 9789849647492
পৃষ্ঠা সংখ্যা ১৭৫
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ 1
প্রথম প্রকাশ ২০২২
মুনির হাসান

লেখক সম্পর্কে

মুনির হাসান

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সফলতার গল্পের সাথে যে ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িত, তিনি মুনির হাসান। তিনি একইসাথে একজন বিজ্ঞানী, লেখক, ব্লগার ও উদ্যোক্তা, যিনি তারুণ্য ও উদ্যোক্তা এই দুইয়ের মেলবন্ধনে বেকারত্বের বাঁধা ডিঙোতে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ উদ্যোক্তাদের জন্য উৎসাহ জাগানিয়া প্লাটফর্ম ‘চাকরি খুঁজবো না, চাকরি দেবো’ এর সাড়া জাগানো পথচলা ও সাফল্যের পেছনেও রয়েছে এই মানুষটিরই হাত। মুনির হাসানের আরেকটি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 353

৳ 42016% ছাড়