ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২০টি পাতা পড়ে দেখুন

সমকালীন উপন্যাস

কখনো আমার মাকে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳462

৳ 55016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 88

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমাদের ছোটমার কথা মনে হয়। বড়মার কথা মনে হয়। লাভলির কথা ভেবে আমরা উদাস হই। ছোটলুর কথা ভেবে আপনমনে হাসি। আর বাবার কথা ভেবে আমরা মন খারাপ করি। একটা-দুটো কথার পর আমরা তাই কথা বন্ধ রাখি।

ওদের মা কখনো গান করেননি কেন? মাকে ওদের মনে পড়ে না। শুধু চরাচর ভেঙে যখন জ্যোত্স্না নামে, তখন মায়ের শাড়ির আঁচলের গন্ধ পায় ওরা। টিনে ছাওয়া বাংলো ধরনের বাড়ি, বাড়ির সামনে বাগান, কাঁটামেহেদির বেড়া, কামিনী ফুলের পাগল-করা গন্ধ—এ-ই ছিল সত্তরের দশকের মফস্সল শহরগুলো। তেমনই এক শহরে দুই মায়ের সংসারে বড় হচ্ছিল চার ভাইবোন। চোরকাঁটাভরা মাঠে খেলা, বৃষ্টিতে তুমুল ভেজা শৈশব। টিউবওয়েলের নিচে গোসল, কয়লা দিয়ে দাঁত-মাজার শৈশব। কিন্তু ওদের মুক্তিযোদ্ধা বাবা সরকারি চাকরি হারান অন্যায়ের কাছে নতি স্বীকার না করার অপরাধে। কারাগারে যেতে হয় বাবাকে। বড় ভাই বাবুল সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নিজের ভবিষ্যত্ বিসর্জন দিয়ে। কিন্তু এর চেয়েও ভয়াবহ সংবাদ দেন ছোটমা, হাসপাতালে শেষ শয্যায়। জানিয়ে যান, কেন মা কখনো গান করেননি। কে তাঁর কণ্ঠ থেকে গান নিংড়ে বের করে নিয়েছিল!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কখনো আমার মাকে
ইংরেজি নাম Kokhono Amar Make
লেখক আনিসুল হক
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789849856924
পৃষ্ঠা সংখ্যা ২০০
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ 1
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা200
ভাষাbangla
ISBN9789849856924
বান্ডিংhard cover
আনিসুল হক

লেখক সম্পর্কে

আনিসুল হক

আনিসুল হক, বাংলাদেশে গত শতাব্দীর আশির দশকে আবির্ভূত হওয়া একজন প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক। কবিতা, গল্প, উপন্যাস, গদ্যকার্টুন, রম্যরচনা, ভ্রমণকাহিনী, শিশুসাহিত্যসহ সাহিত্যের নানা ক্ষেত্রে রয়েছে তার সাবলীল বিচরণ। বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক হিসেবে কর্মরত আছেন। আনিসুল হকের জন্ম ১৯৬৫ সালের ৪ মার্চ নীলফামারীতে। শিশু মনোবিজ্ঞানের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 462

৳ 55016% ছাড়