ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন
গণিতের ধাঁধা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘গণিতের ধাঁধা’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ আপনি যদি মনে করেন, ওঃ বাব্বা, গণিতের ব্যাপারে দূরে থাকাই ভালো, ভুল করছেন। গণিতের মধ্যে যে কত আনন্দ, তা সবার কাছে তুলে ধরাই এ বইয়ের উদ্দেশ্য। যেমন ধরুন, টিএসসি চত্বরে ক্লাসের কয়েকজন বন্ধু জড়ো হয়েছেন। ‘মামা, চার কাপ চা’ বলে চুটিয়ে গল্প শুরু করেছেন। হঠাৎ একজন গণিতের একটা সহজ ধাঁধা ধরল, বল তো আমি কে?
—মানে? তুই রিকি! এটাই তো তোর নাম।
—না, মানে একটা ধাঁধা। মনে কর আমি দুই অঙ্কের (ডিজিট) একটি সংখ্যা। আমি ৪০-এর কম। আমি জোড় সংখ্যা। ৮ দিয়ে নিঃশেষে বিভাজ্য। আমার অঙ্ক (ডিজিট) দুটির পার্থক্য মাত্র ২। এখন বল, আমি কে? মানে, আমি নামক সংখ্যাটি কত? আপনি বিজ্ঞানের শিক্ষার্থী না হলেও চট করে উত্তরটা বলে দিতে পারেন। খুব সহজ। উত্তর ২৪।
আপনি প্রথমে ৮-এর ২, ৩, ৪...গুণ সংখ্যাগুলো দেখুন। ওগুলো হলো ১৬, ২৪, ... ব্যস, আর হিসাবের দরকার নেই। কারণ ২৪-এর ২ ও ৪-এর পার্থক্য ২। উত্তর পেয়ে গেলেন!
আপনি সাহিত্য না ইতিহাসের শিক্ষার্থী, সেটা কোনো ব্যাপার না। গণিতের ধাঁধাটি চট করে বের করে ফেলেছেন। আপনি সবাইকে তাক লাগিয়ে অপার আনন্দ লাভ করবেন।
বইটি ঠিক আপনার জন্যই।
সূচিপত্রঃ ভূমিকা
১. কজনের চোখে তিল ছিল?
২. কোন অঙ্কটি বাদ দিয়েছি?
৩. যােগফল ও বিয়ােগফল কত?
৪. কোন ঘরে কোন ডিজিট?
৫. মাথা খাটিয়ে ডিজিট বসান ৬. কোন সারিটি বড়?
৭. গুণফল কত?
৮. কোনটি বৃহত্তম সংখ্যা?
৯. বলুন তাে যােগফল কত?
১০. কোন কলামের যােগফল সবচেয়ে বড়?
১১. বৈশিষ্ট্যপূর্ণ ২০১৬ সালের মতাে আরেকটি বছর কবে আসবে?
১২. কোন ঝুড়িতে কোন ফল বলুন তাে?
১৩. শুধু ফুটবল খেলতে পারে কতজন?
১৪. ভাই ও বােনের সংখ্যা কত?
১৫. সংখ্যাটির মজার বৈশিষ্ট্য কী?
১৬. ক্যালকুলেটর ছাড়াই বলুন তাে কত?
১৭. বলুন তাে কতভাবে সংখ্যাটি লেখা যায়?
১৮, বলুন তাে সংখ্যা দুটির গড় কত?
১৯. বলুন তাে সংখ্যাটি কত?
২০. বলুন তাে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
২১. বলুন তাে জন্মদিন কবে?
২২. তৃতীয় জনের বয়স কত?
২৩. কোন দুটি সংখ্যা ৫ ও ৭ দিয়ে বিভাজ্য?
২৪. সেই তরুণের বয়স কত?
২৫. সেই পাত্রে কত পানি ধরে?
২৬. কয়টি সংখ্যা হতে পারে?
২৭. ম্যাজিক সংখ্যাটি কত?
২৮. ঝুড়িতে কয়টি ডিম?
২৯. আমার কাছে কয়টি আপেল আছে?
৩০. তিন অঙ্কের সংখ্যাটি কত?
৩১. কোন সংখ্যাটি বড়?
৩২. সংখ্যাটি কত?
৩৩. একের ভেতর দুই সংখ্যাটি কত?
৩৪. তিন অঙ্কের সংখ্যাটি কত?
৩৫. বলুন তাে কতটি সংখ্যা হতে পারে?
৩৬. বর্গসংখ্যা দুটি কত?
৩৭. বলুন তাে ম্যাজিক সংখ্যাটি কত?
৩৮. সংখ্যা দুটি কত?
৩৯. বলুন তাে ক্রমিক সংখ্যা তিনটি কী?
৪০. বলুন তাে কয়টি ডিম? ধাঁধার উত্তর
তথ্যসূত্র
বইয়ের তথ্য
| নাম | গণিতের ধাঁধা |
|---|---|
| ইংরেজি নাম | Goniter Dhadha |
| লেখক | আব্দুল কাইয়ুম |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | গণিত |
| আইএসবিএন | 9789849318828 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১১ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
