ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

অনুবাদ উপন্যাস

জীবন বড় সুন্দর, ব্রাদার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳336

৳ 40016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 64

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘ জীবন বড় সুন্দর, ব্রাদার’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ ১৯২৫ সাল। ইজমিরে এক পাথরের ঘরে কমিউনিস্ট বন্ধু ইসমাইলসহ আত্মগোপন করে আছে আহমেদ। রাস্তার এক পাগলা কুকুর কামড়াল ওকে। জলাতঙ্ক রোগের চিকিৎসা নেওয়ার কোনো উপায় নেই। শুরু হলো দিন গোনা, একচল্লিশ দিনে স্পষ্ট হতে শুরু করে জলাতঙ্কের লক্ষণ। ইসমাইলের হাতে নিজের পিস্তল তুলে দিল আহমেদ। জলাতঙ্কের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠার পর যেন তাকে গুলি করে মেরে ওই ঘরেই মাটি চাপা দেওয়া হয়।

দিন যায়। ঘোরের মধ্যে মাথার কাছে এসে দাঁড়ায় প্রেমিকা আনুশকা, যাকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল আহমেদ। চীনা সহপাঠীকে টেক্কা দিয়েই এই নারীর মন জয় করেছিল সে। কিন্তু আনুশকা কি চীনা বন্ধুকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল? আনুশকা নিজের মুখে বলেছিল সি-ইয়া-উর সঙ্গেও শুয়েছে সে—নাকি তার ঈর্ষা উসকে দেওয়ার জন্যই হেঁয়ালি করেছিল আনুশকা? অন্যদিকে ফিরে ফিরে আসছে বন্ধু ইসমাইলের বন্দিজীবনের স্মৃতি।

ইসমাইলের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বামী ফেরার দিন গোনে আর স্বগতোক্তির মতো বলে যায় স্বামীর আওড়ানো কথা—‘জীবন বড় সুন্দর, ব্রাদার।’

কবি নাজিম হিকমতের শেষ কাজ এই উপন্যাস। আত্মজৈবনিক এ উপন্যাসে তিনি আহমেদ আর ইসমাইলের জবানিতে হাজির হয়েছেন বারবার। নাজিমের অপূর্ব রচনাশৈলী এ উপন্যাসকে করে তুলেছে ক্ষুরধার আর নিখুঁত। এ বই তুরস্কের কমিউনিস্টবিরোধী নির্যাতন আর দুঃশাসনের এক নির্মম দলিলও।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জীবন বড় সুন্দর, ব্রাদার
ইংরেজি নাম Jibon Boro Sundor Brother
লেখক নাজিম হিকমত, আলীম আজিজ
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় অনুবাদ উপন্যাস
আইএসবিএন 9789845250016
পৃষ্ঠা সংখ্যা ২২৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ 1
প্রথম প্রকাশ ২০১৯
না

লেখক সম্পর্কে

নাজিম হিকমত

অনুবাদ উপন্যাস বিষয়ক লেখক · প্রকাশক: প্রথমা প্রকাশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 336

৳ 40016% ছাড়