থ্রিলার, অ্যাকশন ও অ্যাডভেঞ্চার

প্রাক্তন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳413

৳ 55025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 137

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নাতাশা যখন বুকস্টোরের ব্যবসা নিয়ে চিন্তিত তখন তার পরিচয় হলো সুদর্শন ডক্টর রাহেলের সাথে। পরিচয় থেকে প্রেম। সম্পর্ক যখন গভীর হতে শুরু করল তখন হঠাৎ একদিন নাতাশা জানতে পারল সে রাহেলের জীবনের প্রথম প্রেমিকা না। এর আগেও রাহেলের আরেকজন প্রেমিকা ছিল। নাম মীরা।

রাহেলের বন্ধুরা প্রতিনিয়ত মীরার প্রসঙ্গ তুলে নাতাশাকে বিব্রত করে তুলত। কিন্তু নাতাশা যখন রাহেলের কাছে মীরার প্রসঙ্গে জানতে চাইত, রাহেল চুপ মেরে যেত।

এই বিব্রতকর অবস্থার ভেতর শুরু হলো আরেক উপদ্রব। নাতাশার মনে হতে থাকল কেউ একজন তাকে সব সময় অনুসরণ করছে। একদিন তার বুকস্টোরের ভেতর ঢুকে সব বই তছনছ করে দিলো কেউ। দেয়ালে রক্ত দিয়ে লিখে রেখে গেল আপত্তিকর একটা শব্দ। নাতাশা বুঝতে পারল এসবের পেছনে রয়েছে মীরা, রাহেলের প্রাক্তন।

পাঠক যতই নাতাশা-রাহেলের প্রেম কাহিনি পড়তে থাকবেন ততই একের পর এক ভয়ংকর ঘটনার সম্মুখীন হবেন। আর গল্পের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন যে, এতক্ষণ যা যা অনুমান করে এসেছেন সব ভুল। পাঠককে আবার নতুন করে ভাবতে হবে সবকিছু।

নাতাশার সকল দুর্ভোগের পেছনে আসলে কে? নাতাশার জীবনের গোপন রহস্যটাই বা কী?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রাক্তন
ইংরেজি নাম Prakton
লেখক কয়েস সামী
প্রকাশনী অনুজ প্রকাশন
বিষয় থ্রিলার, অ্যাকশন ও অ্যাডভেঞ্চার
পৃষ্ঠা সংখ্যা ২৫৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
কয়েস সামী

লেখক সম্পর্কে

কয়েস সামী

কয়েস সামী। ছেলেবেলা থেকেই বইয়ের সাথে তার নিবিড় বন্ধুত্ব। সাহিত্যকে ভালোবেসে পড়েছেন সিলেটের এমসি কলেজের ইংরেজিতে। পড়তে পড়তে লেখালেখিতে ঝুঁকে পড়েন একসময়। আনন্দ খুঁজে পান গল্প বলায়। সহজ সরল ভাষায় গল্প বলাতেই পছন্দ করেন বেশি। তার লেখা লাকি থার্টিন গল্পগ্রন্থটি দেশ পান্ডুলিপি পুরস্কার অর্জন করে নেয় ২০১৯ সালে। অন্যান্য বইগুলির মধ্যে রয়েছে- ঝরিছে নয়নবারি, পেনসিল ভূত, মোটুপাতলুর বন্ধু সাফওয়ান। পেশায় ব্যাং...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 413

৳ 55025% ছাড়