ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন
বাংলাদেশের অভ্যুদয়: একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"বাংলাদেশের অভ্যুদয়: একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য" বইটি সম্পর্কে কিছু কথা:
রেহমান সােবহান আমাদের দেশের একজন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ। কিন্তু তাঁর পরিচয় কেবল এর মাঝেই সীমাবদ্ধ নয়। সেই ১৯৬০-এর দশকের গোড়ায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের উপনিবেশবাদী আচরণ—শোষণ, বঞ্চনা ও বৈষম্যের স্বরূপ যারা উদ্ঘাটন করেছিলেন অকাট্য যুক্তি ও তথ্য সহকারে, তিনি তাঁদের অন্যতম। তাদের প্রস্তাবিত দুই অর্থনীতির ধারণাই প্রতিফলিত হয়েছিল ছয় দফা দাবিতে। ‘বাংলাদেশের অভ্যুদয়: একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য’ বইটিতে লেখক বাঙালি জাতীয়তাবাদের সে অর্থনৈতিক ভিত্তি ও তা প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসকেই অত্যন্ত যত্ন ও প্রচুর তথ্য সহযোগে তুলে ধরেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান পরবর্তী লাহােরে অনুষ্ঠিত গােলটেবিল বৈঠক, ১৯৭০-এ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, 'একাত্তরের মার্চে অসহযোগ আন্দোলন, ইয়াহিয়া-ভুট্টো ও তাদের সহযোগীদের সঙ্গে বঙ্গবন্ধু ও তাঁর সহকর্মীদের শাসনতান্ত্রিক আলােচনা—এসব প্রতিটি পর্বের বর্ণনাও একজন প্রত্যক্ষদর্শী হিসেবে লেখক বস্তুনিষ্ঠভাবে এ বইয়ে দিয়েছেন। স্বাধীনতাযুদ্ধের দিনগুলােতে বিদেশে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত সংগঠনেও অন্য অনেকের সঙ্গে রেহমান সােবহান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেদিন কত বাধা ও অপপ্রচারের মােকাবিলা করে প্রবাসী বাঙালিদের এই কাজ করতে হয়েছিল, তার কৌতূহলােদ্দীপক বর্ণনাও পাঠক বইটিতে পাবেন।
বইয়ের তথ্য
| নাম | বাংলাদেশের অভ্যুদয়: একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য |
|---|---|
| ইংরেজি নাম | Bangladesher Ovudoy Akjon Prothakhadshir Vassho |
| লেখক | প্রফেসর রেহমান সোবহান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | মুক্তিযুদ্ধের ডায়েরী, চিঠি ও স্মৃতিচারণ |
| আইএসবিএন | 9789849176503 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯১ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
