ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি

দ্য গ্র্যান্ড ডিজাইন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳336

৳ 40016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 64

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মহাবিশ্বের নিয়মকানুন সূক্ষ্মভাবে সমন্বয় করা। তা এতই সূক্ষ্ম যে একে বলা চলে শ্রেষ্ঠ নকশা বা গ্র্যান্ড ডিজাইন। কিন্তু এ ডিজাইনের অর্থ কী? তা কি আমাদের মতো জীবসত্তার অস্তিত্বের প্রয়োজনে? নাকি রয়েছে অন্য কোনো কারণ? এসব জিজ্ঞাসা ও রহস্যের ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানের আলোকে দিয়েছেন তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং এবং লিওনার্ড ম্লোডিনো।

প্রায় প্রাগৈতিহাসিক কাল থেকে মানবজাতি প্রশ্ন করে আসছে—মহাবিশ্বের সূচনা হলো কীভাবে? আমরা এখানে কেন? প্রাকৃতিক নিয়মকানুন এত সূক্ষ্মভাবে সমন্বয় করা কেন? মহাবিশ্বের এই শ্রেষ্ঠ নকশা বা গ্র্যান্ড ডিজাইনের অর্থ কী? সেটা কি আমাদের মতো জীবসত্তার অস্তিত্বের প্রয়োজনে? নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ? মহাবিশ্বের জন্ম ও এ-সংক্রান্ত অন্যান্য প্রশ্ন ও রহস্যের জবাব পেতে মানুষ একসময় আশ্রয় খুঁজেছে দর্শনের কাছে। এখন এসব প্রশ্নের ব্যাখ্যা দেয় বিজ্ঞান। এই বইয়ে তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং এবং লিওনার্ড ম্লোডিনো সেসব জিজ্ঞাসা ও রহস্যের ব্যাখ্যা দিয়েছেন আধুনিক বিজ্ঞানের আলোকে।

ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কোয়ান্টাম তত্ত্ব, আপেক্ষিকতা তত্ত্ব এবং হালের বহুল আলোচিত এম-থিওরির ভিত্তিতে। তা বর্ণনা করেছেন সাধারণ পাঠকের উপযোগী সহজ-সরল ভাষায়।

হকিংয়ের অন্যতম জনপ্রিয় বইটি একসময় ছিল আমাজন বেস্টসেলারের তালিকায়। গভীর ভাবনায় সমৃদ্ধ, আকারে সংক্ষিপ্ত এ বই নতুন ভাবনা উসকে দেবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দ্য গ্র্যান্ড ডিজাইন
ইংরেজি নাম The Grand Design
লেখক স্টিফেন হকিং, লিওনার্ড ম্লোডিনো, আবুল বাসার (সাংবাদিক)
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
আইএসবিএন 9789849835042
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ 1
প্রথম প্রকাশ ২০২৪
স্টিফেন হকিং

লেখক সম্পর্কে

স্টিফেন হকিং

স্টিফেন উইলিয়াম হকিং একাধারে একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, মহাবিশ্ববিজ্ঞানী এবং লেখক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাকাশবিদ্যা বিভাগের পরিচালক এবং অধ্যাপক ছিলেন। বিংশ ও একবিংশ শতাব্দীর অন্যতম সেরা এই মেধাবী মানুষটির নাম শোনেননি, এমন পড়াশোনা জানা মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। স্টিফেন হকিং ১৯৪২ সালের ৮ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। স্কুলের পড়াশোনার পাট চুকিয়ে পদার্থবিজ্ঞা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 336

৳ 40016% ছাড়