শত্রুভূমি থেকে সম্মুখসমরে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ব্যাক কভার
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ক্যাপ্টেন বজলুল গনি পাটোয়ারী আটকে পড়েন পশ্চিম পাকিস্তানে। দেশপ্রেমিক এই বাঙালি সেখান থেকে পালিয়ে এসে যোগ দেন মুক্তিযুদ্ধে। সম্মুখযুদ্ধে শত্রুকে পরাজিত করে ছিনিয়ে আনেন স্বাধীনতা। সেই অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর কাহিনি উঠে এসেছে এই বইয়ে।
১ম ফ্লাপ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে সামরিক বাহিনীর অনেক বাঙালি সদস্যের মতো এই বইয়ের লেখক ক্যাপ্টেন বজলুল গনি পাটোয়ারীও আটকে পড়েন পশ্চিম পাকিস্তানে। কিন্তু সব সময় তাঁর মন পড়ে থাকে দেশের মানুষের কাছে। দৃঢ়সংকল্প করেন, যেভাবেই হোক শত্রুভূমি থেকে পালাবেন, যোগ দেবেন মুক্তিযুদ্ধে। নানা পরিকল্পনার পর মেজর তাহের, মেজর জিয়াউদ্দিন, মেজর মঞ্জুর ও ক্যাপ্টেন বজলুল গনি পাটোয়ারী একাত্তরের জুলাই মাসে শিয়ালকোটে একত্র হন। সঙ্গে মেজর মঞ্জুরের স্ত্রী, শিশুপুত্র ও কন্যা। এক ঝড়বৃষ্টির রাতে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাঁরা পাড়ি দেন কাশ্মীর সীমান্ত। তারপর দিল্লি হয়ে ছড়িয়ে পড়েন বিভিন্ন রণাঙ্গনে শত্রুর সঙ্গে সম্মুখযুদ্ধে। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক ক্রান্তিকালে লেখককে ডেল্টা (ডি) কোম্পানির নেতৃত্ব ও পুরো ইউনিটের উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে হয়। তারপর শুরু হয় জীবন বাজি রেখে একের পর এক লড়াই। এক বাঙালি সেনা কর্মকর্তার পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগদান ও লড়াই এবং প্রাণের বিনিময়ে বিজয় অর্জনের অবিশ্বাস্য উপাখ্যান এই বই।
বইয়ের তথ্য
| নাম | শত্রুভূমি থেকে সম্মুখসমরে |
|---|---|
| ইংরেজি নাম | Shotru Vumi Theke Sommukh Somore |
| লেখক | বজলুল গনি পাটোয়ারী |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | মুক্তিযুদ্ধ |
| পৃষ্ঠা সংখ্যা | ১৩৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!