ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন

পদার্থবিদ্যা

ক পদার্থবিজ্ঞান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 32025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

তোমরা যারা অ পদার্থবিজ্ঞান বইটি পড়েছ, তারা ইতোমধ্যেই পদার্থবিজ্ঞানের অ-আ শিখে গেছ। এবার ক-খ শিখে ফেলা যাক, কী বলো! তবে এটা মনে রেখো, পদার্থবিজ্ঞানের অ-আ, ক-খ থাকতে পারে, কিন্তু চন্দ্রবিন্দু নেই। অর্থাৎ এটা শেখার শুরু আছে, কিন্তু কোনো শেষ নেই। এর আগে তোমরা গতিবিদ্যা, তড়িৎ, মহাকর্ষ ইত্যাদি বিষয় সম্পর্কে জেনেছিলে। এবার জানবে রকেট সায়েন্স, চৌম্বকত্ব, ইলেক্ট্রোম্যাগনেট এইসব বিষয় নিয়ে। তোমরা দুটি বইয়ের যেকোনো অধ্যায় থেকেই শুরু করতে পারো। আর যদি ভেবে থাকো যে এটা শুধুমাত্র বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের জন্যে, তাহলে সেটা ভুল। যে কেউ এই বইটি পড়তে পারবে। শুধু জানার আগ্রহ থাকতে হবে। এই বইয়ে কোনো জটিল সমীকরণ দিয়ে মাথা বোঝাই করব না। গল্প আর ছবিতে প্রাথমিক বিষয়গুলি তুলে ধরব। তুমি যদি চাও, তাহলে আরো বিস্তারিত পড়াশোনা করতেই পারো, এই ডিজিটাল যুগে এটা কোনো ব্যাপারই না! গল্প আর ছবির জগৎ থেকে হয়তো তুমিই একদিন আমাদের জন্যে নতুন সমীকরণ আবিষ্কার করবে, যা বদলে দেবে পৃথিবী। এমনটা যে হবে না, তা কে বলতে পারে!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ক পদার্থবিজ্ঞান
ইংরেজি নাম K Padarthabigyan
লেখক রাতুল খান
প্রকাশনী আদর্শ
বিষয় পদার্থবিদ্যা
পৃষ্ঠা সংখ্যা ১০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ 1
প্রথম প্রকাশ ২০২২
রাতুল খান

লেখক সম্পর্কে

রাতুল খান

পেশায় প্রকৌশলী, কিন্তু মনে প্রাণে তিনি একজন শিক্ষক। জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম অন্যরকম পাঠশালা এবং টেন মিনিট স্কুলের জন্যে তিনি শতাধিক লেকচার দিয়েছেন বিজ্ঞানের নানা বিষয়ে। বলার মত লেখা এবং আঁকাতেও তিনি সমান স্বাচ্ছন্দ্য বোধ করেন। আইডিয়াল স্কুল, নটরডেম কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কাটে তার শিক্ষাজীবন। যেখানেই গেছেন, সেখানেই শেখা এবং শেখানোর জন্যে কাজ করেছেন। ভবিষ্যতেও তাই করতে চান। রাতুল খান বর্তমানে কর্মরত আছেন অন্যরকম বিজ্ঞানবাক্সের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগে।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 32025% ছাড়