ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন

গণিত

নিবিড় গণিত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳255

৳ 34025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 85

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কোন সে ক্ষেত্র যার পরিসীমা অসীম, কিন্তু ক্ষেত্রফল সসীম? তার সাথে অসীম গুণোত্তর ধারার কী সম্পর্ক? পল্টু মিয়া কি জানে দ্বিমিক থেকে দশমিকে রূপান্তরের নিয়মটা অমন কেন? পৌনঃপুনিকের অনন্ত চক্রের গভীরে কী আছে? ৭ দিয়ে বিভাজ্যতা পরীক্ষার অদ্ভুত নিয়মটা কেন কাজ করে, গসাগুর নিয়মটা এমন কেন, কোন সমস্যাগুলো গণিতবিদদের এখনো ভাবাচ্ছে দিনরাত, সমাধান করলেই কোটি টাকার হাতছানি? অঙ্ক শিখে আদৌ কি লাভ আছে? এমন অনেক প্রশ্ন যাদের মনে কৌতূহল জাগায়, তাদের জন্য এই বই নিবিড় গণিত: অঙ্কের ভেতরের গল্প

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নিবিড় গণিত
ইংরেজি নাম Nibir Ganit
লেখক চমক হাসান
প্রকাশনী আদর্শ
বিষয় গণিত
আইএসবিএন 9789849665168
পৃষ্ঠা সংখ্যা ১৩৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ 1
প্রথম প্রকাশ ২০২২
চমক হাসান

লেখক সম্পর্কে

চমক হাসান

বর্তমান সময়ে বাংলাদেশের যে ক’জন তরুণ লেখক পাঠকদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন, চমক হাসান তাদের মাঝে অন্যতম। তিনি শুধু লেখক হিসেবেই নয়, একজন সফল ইউটিউবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও ব্যাপকভাবে সমাদৃত। ১৯৮৬ সালের ২৮ জুলাই কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন চমক হাসান। সেখানেই অতিবাহিত করেন শৈশব ও কৈশোর। উচ্চ মাধ্যমিক পর্যন্ত কুষ্টিয়ায় পড়াশোনার পর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা-তে পিএইচডি সম্পন্ন করছেন। চমক হাসান একজন স্বপ্নদ্রষ্টা, যাঁর আশা হলো- এদেশের ছাত্র-ছাত্রীরা গণ্ডীবদ্ধ শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে সহজ ভাষায় লেখা পাঠ্যবই পড়বে এবং বড় হবে বিজ্ঞানকে ভালোবেসে, যার ফলে এ বিষয়ে তিনি লেখালেখি শুরু করেন। গণিত ও বিজ্ঞানকে ভালোবেসে রচিত চমক হাসান এর বই ১৪টি। চমক হাসান এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো 'অঙ্ক ভাইয়া', 'অসাম স্টুডেন্টদের অসাম বিজ্ঞান প্যাকেজ', ‘গণিতের রঙ্গে হাসিখুশি গণিত', ‘গল্পে গল্পে জেনেটিক্স’ ইত্যাদি। চমক হাসান এর বই সমগ্র ছাত্র-ছাত্রীদের সহজে গণিত ও বিজ্ঞান বুঝতে নানাভাবে সাহায্য করে। গাইতে-পড়তে-শিখতে- জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে পছন্দ করা এই মানুষটি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পড়াশোনাকে যথাসম্ভব আনন্দময় করে তুলতে। এদেশের শিক্ষার্থীরা সবচেয়ে সহজ ভাষায় সবচেয়ে আনন্দময় উপায়ে পাঠ্যবই পড়বে, এবং সেই সাথে তারা সত্যিকার অর্থেই বিজ্ঞানকে ভালোবেসে সবকিছু বুঝে বুঝে শিখব, মুখস্ত করে নয়- এই স্বপ্ন নিয়েই লেখালেখি চালিয়ে যাবার শপথ নিয়েছেন জনপ্রিয় এই তরুণ লেখক।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 255

৳ 34025% ছাড়