ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন
লালবাগ থেকে লাসভেগাস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী পলাকে লাস ভেগাস পুলিশ আটক করেছিল ৩১ ডিসেম্বর রাতে। অবশ্য তখন পয়লা জানুয়ারি। পলা মাতাল ছিল। এসেছিল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে। বাবা-মার সঙ্গে সে লস অ্যাঞ্জেলেসে একটা দুই রুমের ছোট অ্যাপার্টমেন্টে থাকে। বাবা কাজ করেন একটা গ্যাস স্টেশনে। মা শিক্ষক সহকারী হিসেবে কাজ পেয়েছেন মাত্র। আগে দুই বছর কাজ করেছেন ৯৯ সেন্সের দোকানে।
ক্যাশিয়ারের জব ছিল সেটি। এখন যে কাজ করছেন এটা সম্মানজনক। বেতন ঘণ্টায় ১৮ ডলার, আগে পেতেন ১১ ডলার করে। পলা কিছুদিন মার সঙ্গে কাজ করেছিল। কাজটা পরিশ্রমের এবং মজার। কিন্তু পলাকে খামোখা মিথ্যা বদনাম দিয়েছিল ম্যানেজার। বলেছিল, সে বাথরুমে ক্যান্ডি চুরি করে মুখে দিয়েছিল। পলা ক্যান্ডি পছন্দ করে। তবে সেদিন সেই ক্যান্ডির খোসার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। পলা বলেছিল, আমি জানি না। আমি কিটক্যাট পছন্দ করি না বা খাইনি।
বইয়ের তথ্য
| নাম | লালবাগ থেকে লাসভেগাস |
|---|---|
| ইংরেজি নাম | Lalbagh Theke Lashbegus |
| লেখক | ইসমাইল হোসেন |
| প্রকাশনী | অয়ন প্রকাশন |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849183686 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩০৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!