ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন

ইসলামী অর্থনীতি

ব্যবসা বাণিজ্যের ফাযায়িল ও মাসায়িল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳348

৳ 60042% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 252

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ব্যবসা-বাণিজ্যের ফাযায়িল ও মাসায়িল "বইটির ভূমিকা:

بسم الله الرحمن الرحيم

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد؛

এই মুহুর্তে মুসলিম উম্মাহ যেসব চ্যালেঞ্জের মুখােমুখী, সেগুলাের মধ্যে আমার দৃষ্টিতে উম্মাহর অর্থনীতি কীভাবে ইসলামের মৌলিক নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ধর্ম দান করেছেন, যার চিরন্তন নীতিমালা যতদিন দুনিয়া থাকবে, ততদিন জীবনের প্রত্যেকটি শাখায় মানব-সমাজকে নির্দেশনা দিতে থাকবে। কিন্তু প্রয়ােগক্ষেত্রে সেগুলাের সমন্বয় এমন এক কাজ, যার জন্য আলেম ও ফকীহগণ প্রত্যেক যুগে তাঁদের ফিকহী গবেষণা পেশ করে চলেছেন। এটা আমাদের জন্য অনন্য ইলমী মূলধন। বিষয়বস্তুর গুরুত্ব উপলব্ধি করে বিগত প্রায় অর্ধ শতাব্দি যাবৎ বর্তমান যুগের বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কলম সঞ্চালন করে আসছি। সেগুলাে কখনও মাসিক আল-বালাগ’ বা অন্যকোন সাময়িক পত্রে, কখনও স্বতন্ত্র পুস্তক আকারে এবং কখনও ধারণকৃত বক্তৃতার আকারে প্রকাশিত হয়ে আসছে।

জামিয়া আশরাফিয়া’র উস্তাদ ও দারুল ই’র সাথী মাওলানা মুফতী মাহমূদ আহমাদ সাহেব আমার সেইসব রচনা ও বক্তৃতার একটি সঙ্কলন তৈরীর ভার বহন করেছেন, যাতে ইসলামী অর্থনীতি বিষয়ে আমার গবেষণার ফসল একত্র হতে পারে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ব্যবসা বাণিজ্যের ফাযায়িল ও মাসায়িল
ইংরেজি নাম bavsha banejjetr fajail masail by hera
লেখক শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, মোহাম্মদ আব্দুল আলীম
প্রকাশনী মাকতাবাতুল হেরা
বিষয় ইসলামী অর্থনীতি,ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল
পৃষ্ঠা সংখ্যা ৩৩১
ভাষা বাংলা
প্রথম প্রকাশ ২০১৫
শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

লেখক সম্পর্কে

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি ইসলামী ফিকহ্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 348

৳ 60042% ছাড়