বাছায়েরে হাকীমুল উম্মত
আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘বাছায়েরে হাকীমুল উম্মত’ তাসাওউফ ও সুলুকের হাকীকত এবং সংশয়-সন্দেহ নিরসনমূলক একখানা অনবদ্য গ্রন্থ।
তাসাওউফ ও সুলূক বিষয়ক এক অসাধারণ সঞ্চয়ন। হাকীমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ মুহাম্মাদ আশরাফ আলী থানভী কুদ্দিসা সিররুহু-এর বিভিন্ন রচনা ও সংকলন থেকে সংগৃহীত। সংশ্লিষ্ট বিষয়ে হযরত রহ.-এর সংস্কারধর্মী ও সংশোধনমূলক বয়ান-রচনার চৌম্বক সব অংশ। কুরআন-সুন্নাহর মজবুত দলীলের আলোকে তাসাওউফের বিভিন্ন মাসআলার চমৎকার ব্যাখ্যা। সংশোধন ও সংস্কারকার্যে তাঁর বৈশিষ্ট্যমণ্ডিত কীর্তির সুসমঞ্জস বিষয়বিন্যাস ও আকর্ষণীয় শিরোনামায় উপস্থাপন করা হয়েছে এই কিতাবে।
এ কিতাব মূলত হযরত থানভী রহ.-এর নিকট তারবীয়তপ্রার্থী সালেকদের বিভিন্ন চিঠি-পত্রের উত্তর সম্বলিত রচনা ‘তারবিয়াতুস সালেক’ (যা যুগ যুগ ধরে সালেকীনের পথ-প্রদর্শনকারীর ভূমিকা পালন করে আসছে)-এর সুবিন্যস্ত রূপ। আল্লাহ্ পাকের ভালোবাসা ও নৈকট্যপ্রত্যাশী সকলের জন্য বিস্ময়কর এক উপহার। যা পাঠ করে খুব সহজেই সালেকগণ খোদাপ্রাপ্তির পথ অতিক্রম করে মঞ্জিলে মাকসূদে পৌঁছে যেতে পারেন।
বইয়ের তথ্য
| নাম | বাছায়েরে হাকীমুল উম্মত |
|---|---|
| ইংরেজি নাম | BASAERE HAKIMUL UMMAT |
| লেখক | আরেফ বিল্লাহ ডা: মো: আবদুল হাই, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম |
| প্রকাশনী | মাকতাবাতুল আশরাফ |
| বিষয় | আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৬৩ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 663 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!