ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৩টি পাতা পড়ে দেখুন

আল কুরআনের তরজমা ও তাফসীর

তাফসীরে তাওযীহুল কুরআন (১ম খন্ড )

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳644

৳ 99035% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 346

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই তাফসিরের বিশেষ বৈশিষ্ট্য

(প্রকাশকের কলম থেকে)

আয়াতুল কোরআনের সহজ, সরল, সাবলীল ও নিকটতম অনুবাদ। মূল আরবির পাশেই বাংলা অনুবাদ, যাতে সহজে মূল ও অনুবাদ চিহ্নিত করা যায়। সংক্ষিপ্ত অথচ প্রয়োজনীয় সব ব্যাখ্যা। প্রয়োজনীয় শানেনুজুল। সংশ্লিষ্ট ঘটনাবলি ও মাসয়ালা-মাসায়েল। সব বিষয়ের প্রয়োজনীয় উদ্ধৃতি।

মূল উর্দু প্রথম প্রকাশিত হয় গত ২০০৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে। অতি অল্প সময়েই এ তাফসির পাকিস্তান, ভারত ও বাংলাদেশের অভিজ্ঞ উলামায়ে কেরামের হাতে পেঁৗছে যায় এবং অনেকেই প্রয়োজনীয় এই জ্ঞানগর্ভ দ্বীনি খেদমতের কারণে মূল লেখককে শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখেন। মাত্র কয়েক মাসের মধ্যেই এ তাফসির উপমহাদেশের উলামা, তালাবা, ইমাম, খতিব, ওয়ায়েজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। বিশেষত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ তাফসির ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফলে কয়েক মাসের ব্যবধানেই এর কয়েকটি মুদ্রণ শেষ হয়ে যায়।

গত জুলাই ২০১০ খ্রিস্টাব্দে লেখক শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক সম্পাদনা করেন এবং এ মাসেই এর নতুন (দ্বিতীয়) সংস্করণ আরো পরিমার্জিত হয়ে ছেপে আসে। এরপর থেকে কয়েক মাস পরপরই এর নতুন মুদ্রণের প্রয়োজন দেখা দেয়।

অতি যত্নের সঙ্গে এ তাফসির গ্রন্থের বাংলায় অনুবাদ করেন মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম। এ দেশের ইলমে দ্বীনের আকাশের উজ্জ্বল নক্ষত্র মাওলানা আবদুল মালেক বাংলা অনুবাদের প্রথম ও তৃতীয় খণ্ডের শুরুতে হুকুকুল কোরআন, কোরআনের শিক্ষা বিস্তারে উলামায়ে কেরামের ভূমিকা, কোরআন বোঝা ও কোরআন থেকে শিক্ষাগ্রহণের মৌলিক নিয়মনীতি সম্পর্কে জ্ঞানগর্ভ দুটি ভূমিকা লিখে দিয়ে এবং তাঁরই তত্ত্বাবধানে একদল তরুণ অথচ অভিজ্ঞ আলেমে দ্বীন দ্বারা প্রুফ সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেন, যা এ তাফসিরের মানকে আরো উন্নত করেছে। আল্লাহ পাক তাঁকে জাযায়ে খায়ের দান করুন।

তুমি সেই রানী বইটি আরব

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তাফসীরে তাওযীহুল কুরআন (১ম খন্ড )
ইংরেজি নাম TAFSERE TAWJEHUL QURAN 1st
লেখক শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম
প্রকাশনী মাকতাবাতুল আশরাফ
বিষয় আল কুরআনের তরজমা ও তাফসীর
আইএসবিএন 9847025000193
পৃষ্ঠা সংখ্যা ৬৪০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৫
শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

লেখক সম্পর্কে

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি ইসলামী ফিকহ্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 644

৳ 99035% ছাড়