ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
আল্লাহর পথের ঠিকানা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এক অদ্ভূত সময়ে এসে আমরা দাড়িয়েছি । এই ক্ষনিকের পৃথিবীতে যে সম্পর্কগুলোকে আমরা পবিত্র বলে জানতাম , বাইরের অজস্র ঝড় ঝাপটার মুখোমুখি হবার পর দিনশেষে যাদের কাছে খুঁজে পেতাম নিজেদের নিরাপদ আশ্রয় সেই নিরাপদ আশ্রয়গুলোর স্বচ্ছ নীল আকাশেও যেনো আজ গাঢ় কালো অন্ধকারে ছেয়ে গিয়েছে । যে মায়ের কোল ছিল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল সেই মায়ের হাতে আজ সন্তান হত্যা হচ্ছে, যে বাবা ছিল সন্তানের ভরসাস্থল সেই বাবার হাতে আজ সন্তান হত্যা হচ্ছে । সন্তানের হাতে হত্যা হচ্ছে তারই বাবা-মা ! ভাই হত্যা করছে ভাইকে । যে স্বামী স্ত্রী ছিলো পরস্পরের পরিচ্ছেদ, সুখ দুঃখের সাথী আজ সেই তারাই হত্যা করছে একে অপরকে । পাঁচ বছরের একটি নিষ্পাপ শিশু সেও আজ ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না । প্রেমে রাজী না হওয়ায় প্রকাশ্যদিবালোকে কুপিয়ে মনের ভালোবাসাকে প্রকাশ করা হচ্ছে ! হাসপাতালে চিকিৎসা করাতে যেয়েও আজ নিরাপদ নয় নারী, বিনা অপরাধে রাজনৈতিক স্বার্থে নীরিহ মানুষদের তিনশ বাড়ি ঘর ভেঙ্গে দেয়া হচ্ছে ! সামান্য কিছু পয়সার জন্য খাবারে মেশানো হচ্ছে বিষ ...
কেন আজ মানবতার এই অধঃপতন?
কেন আজ মানবতা এমন ডুকরে ডুকরে কাঁদছে ?
এ থেকে মুক্তির পথ কোনটি ? কোন সে পথ যে পথে মিলবে একটুখানি শান্তি যার খোঁজে আজ এই সভ্য পৃথিবীর মানুষগুলো দিশেহারা ?
আজ হৃদয় হারিয়ে ফেলেছে তার পথ। হৃদয়কে তার হারিয়ে ফেলা পথে ফেরার আহবান এই বই। লেখকের ভাষায়, আমরা একটি ডাক দিতে এসেছি, সত্যের ডাক, হকের ডাক।
মানুষের কাছে এখনও হৃদয় আছে। সে হৃদয় মৃত নয়। তার উপর ধুলাবালির আস্তর পড়েছে। ধুলাবালি ঝেড়ে আবর্জনা পরিষ্কার করে নিলে এখনো অবকাশ আছে,এখনো সম্ভাবনা আছে যে, তা হক গ্রহণ করে নেবে এবং তার ভেতর ঈমানী অনুভূতি জাগ্রত হয়ে উঠবে। হৃদয় ফিরে পাবে তার আল্লাহর পথের ঠিকানা।
বইটি অত্যন্ত সরল ও প্রাঞ্জল ভাষায় হৃদয়-উজাড় করা যেসব ভাষণ লেখক প্রদান করেছেন তার মধ্য থেকে দশটি ভাষণের সংকলন। লেখকের ভাষাতেই বলি, আশা করি এ ভাষণগুলো আগ্রহ-উদ্দীপনা আর মনোযোগ ও ধীরস্থিরভাবে পাঠ করা হবে। যেসব আবেগ-অনুভূতি এ ভাষণগুলোতে জাগিয়ে তোলা হয়েছে এবং এসবের মাঝে যেসব বাস্তবতার প্রেরণা ছড়িয়ে দেওয়া হয়েছে তা কোনোভাবেই নিষ্ফল ও অকার্যকর পড়ে থাকবে না।
বইয়ের তথ্য
| নাম | আল্লাহর পথের ঠিকানা |
|---|---|
| ইংরেজি নাম | Allahr Pother Thikana by Maktabatul Azhar |
| লেখক | সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ., মাওলানা শরীফ মুহাম্মদ |
| প্রকাশনী | মাকতাবাতুল আযহার |
| বিষয় | দাওয়াত ও তাবলীগ,ইসলামী জীবন,ওয়াজ, বয়ান ও খুতবা,প্রসঙ্গ ইসলাম,উপদেশমূলক বয়ান, নসীহত, বাণী, সময়ের মূল্য |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
