ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন
ইসলামে মধ্যপন্থা ও পরিমিতিবোধ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
অনেক ব্যাপারে আমরা হয়তো বাড়াবাড়ির শিকার। আবার কোনো কোনো ব্যাপারে চরম শৈথিল্যের শিকার। আমাদের আশপাশের লোকদের অবস্থাও ব্যতিক্রম নয়। এটি আমাদের জাতীয় সমস্যা। অথচ এ সমস্যা এমন মারাত্মক যে এ থেকে বের হয়ে আসা ব্যতীত ব্যক্তি, পরিবার ও সমাজ কেউই দ্বীনদারীর কাক্সিক্ষত সুফল লাভ করতে পারবে না। সে বিবেচনায় ইসলামে মধ্যপন্থা ও পরিমিতিবোধের গুরুত্ব শিরোনামে মাসিক আলকাউসারে যে লেখাগুলো ছাপা হয়েছে তার একটি গ্রন্থবদ্ধ রূপ আমরা দিয়েছি। এটি এ বিষয়ের প্রথম খ-। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো কিছু লেখা এ বিষয়ে লেখা হবে বলে গ্রন্থকার আশ্বাস দিয়েছেন।
এ রচনাটির উপকারিতা তো অনেক পাঠক ও সচেতন উলামায়ে কেরামসহ সমাজের গণ্য-মান্য অনেকেই উপলব্ধি করেছেন। সাহিত্যমান সম্পর্কেও বর্তমান সময়ের সচেতন পাঠকদের অনেকের কথা ও মন্তব্য আমার জানার সৌভাগ্য হয়েছে। তা ছাড়া এ লেখাটি ইসলামের সৌন্দর্য ও উপযোগিতার যে স্তরের প্রতিনিধিত্ব করছে তার দাবিও হলো এটা গ্রন্থাকারে প্রকাশকালে তার ভাব-গাম্ভীর্য ও উচ্চমান বজায় রাখা। আমরা আমাদের সাধ্যমতো সে বিষয়ে চেষ্টা করেছি। এ কিতাব পাঠ করলে দ্বীনী ও দুনিয়াবী অনেক ব্যাপারেই আমাদের বাড়াবাড়ি ও শৈথিল্য দৃষ্টিগোচর হবে, সাথে সাথে সে সকল বিষয়ের মধ্যপন্থা ও পরিমিতিবোধ সম্পর্কেও ধারণা হবে। ফলে ইসলামী বিধান জেনে সেমতে আমলের মাধ্যমে কাক্সিক্ষত ফল লাভ করে, দুনিয়া ও আখেরাতের শান্তি, সম্মান ও সুখ লাভ সম্ভব হবে ইনশাআল্লাহ্।
বইয়ের তথ্য
| নাম | ইসলামে মধ্যপন্থা ও পরিমিতিবোধ |
|---|---|
| ইংরেজি নাম | islame maddhopantha o parimiri bodh |
| লেখক | মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম |
| প্রকাশনী | মাকতাবাতুল আশরাফ |
| বিষয় | প্রসঙ্গ ইসলাম |
| আইএসবিএন | 978 984 91724 0 6 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৩৯ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
