মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া

হযরত আবু হানিফা রহ. এর ১০০ ঘটনা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳108

৳ 20046% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 92

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নিঃসন্দেহে একথা সর্বস্বীকৃত যে, ইলমে ফিকহে ইমাম আবু হানীফা রহ.-কে আল্লাহ তাআলা যে পরিমাণ যােগ্যতা দিয়েছেন অন্য কাউকে তা দেননি। এটা তাঁর একক বৈশিষ্ট্য। সাথে সাথে তার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলাে, তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকীহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. এর ইলমের ধারক-বাহক ও প্রচারক। তাছাড়া খােদা প্রদত্ত মেধা ও যােগ্যতার মাধ্যমে ইসলামী ইতিহাসের অন্যান্য সকল ফকীহদের মাঝে তিনি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন। তাঁর ফিকহী গভীরতা এবং ফিকহী ঘটনাগুলাে অধ্যয়ন করলে অনুভূত হয় যে, আল্লাহ তা'আলা ফিকহকে তার স্বভাবজাত বিষয় করে দিয়েছিলেন ।

উসূলে ফিকহ বা ফিকহী মুলনীতির আবিষ্কারক ইমাম আবু হানীফা রহ.। এই মূলনীতির আলােকেই আজো মাসআলা-মাসাইল বলা হয়ে থাকে। পরবর্তীতে ইমাম শাফেয়ী রহ. সেই মূলনীতিগুলােকে লিপিবদ্ধ করেছেন।

হাদিস ও ফিকহের একজন সাধারণ ছাত্রও ইমাম আবু হানীফা রহ.-এর ব্যক্তিত্ব সম্পর্কে সম্যক অবগত । ইলমের পথে আত্মােৎসর্গকারী এই জীবনের প্রতিটি অংশেই রয়েছে জীবনের জন্য শিক্ষা। প্রতিটি জীবনকে পথ প্রদর্শনের যােগ্যতা।

এই কিতাবে ইমাম আবু হানীফা রহ.-এর শতাধিক ঘটনা হাওলাসহ জমা করা হয়েছে। ঘটনাগুলােতে পাঠকের জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। যার দ্বারা মেধার বিকাশ ঘটবে। মাঝে-মধ্যে হাসির উপাদানও মিলবে। ইমাম আবু হানীফা রহ.-এর তাকওয়া দেখে নিজের মধ্যে আমলের জযবা সৃষ্টি হবে। ইলমের ময়দানে বিচরণের আকাক্ষা সৃষ্টি হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হযরত আবু হানিফা রহ. এর ১০০ ঘটনা
ইংরেজি নাম Hazrat Abu Hanifa Rh. Er 100 Ghotona
লেখক মাওলানা উওয়াইস সারওয়ার, হযরত মাওলানা আমিনুল ইসলাম রহ.
প্রকাশনী আনোয়ার লাইব্রেরী
বিষয় মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া
আইএসবিএন 9789849103288
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৬
মা

লেখক সম্পর্কে

মাওলানা উওয়াইস সারওয়ার

মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া বিষয়ক লেখক · প্রকাশক: আনোয়ার লাইব্রেরী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 108

৳ 20046% ছাড়