ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন
তাফসীরে বায়যাবী (আরবি-বাংলা)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
পরিচিতিপবিত্র কুরআনের তাফসীর-বিষয়ক এক উজ্জল গ্রন্থ হলো ‘তাফসীরে বায়যাবী। হিজরী সপ্তম শতাব্দীতে রচিত এ অনন্য তাফসীর গ্রন্থে একাধারে বিবৃত হয়েছে কুরআন মাজীদের নিগূঢ় তত্ত্ব, অলঙ্কারিক ও মনোহর ঐশী বর্ণনাভঙ্গির তুলনামূলক আলোচনা, সংশ্লিষ্ট আয়াত সম্পর্কিত হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আলোচনা, আরবি ভাষাতত্ত্ব ও ব্যাকরণগত আলোচনা এবং সর্বপরি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে ঐশী বাণীর সূক্ষ্ম তত্ত্ব ও নিগূঢ় মর্মকে বৈষয়িক বিষয়ের সঙ্গে চমৎকাররূপে সমন্বয় সাধন করে দেখানো হয়েছে এ গ্রন্থে। এছাড়াও এতে বিভিন্ন শব্দের পঠনরূপ এবং শানে নুযূলসহ অসংখ্য বিষয়ের জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে। দীর্ঘ সাত শতাধিক বছর যাবৎ বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ গ্রন্থটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়ে আসছে।
বাংলা সংস্করণরে বৈশিষ্ট্য-১. তাফসীরে বায়যাবীর মূল ইবারত ।২. মূল ইবারতের অনুবাদ ।৩. শাব্দিক অনুবাদ ।৪. প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ ।৫. জটিলও দুর্বোধ্য শব্দসমূহের তাহকীক ।৬. ইলমে তাফসীর সস্পর্কিত আলোচনা ।৭. বায়যাবী শরীফের মুসান্নিফের জীবনি ।৮. অনুশীলনমূলক প্রশ্ন ।৯. বেফাকুল মাদারিস(বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড)-এর প্রশ্ন ও উত্তর সংযোজন।
বইয়ের তথ্য
| নাম | তাফসীরে বায়যাবী (আরবি-বাংলা) |
|---|---|
| ইংরেজি নাম | Tafsera naijabi arbe-bangla |
| লেখক | আল্লামা কাাযী নাসীরুদ্দীন আল বায়যাবী আশ্ শাফেয়ী (র.) |
| প্রকাশনী | ইসলামিয়া কুতুবখানা |
| বিষয় | শরাহ(ব্যাখ্যা) |
| পৃষ্ঠা সংখ্যা | ৮৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!