ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন
প্রিয়তমা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘প্রিয়তমা’ লেখার প্রেক্ষাপট
প্রথম প্রেক্ষাপট খুব সামান্য। একটি বই পড়তে গিয়ে রাসুল মুহাম্মদ সা. এবং তাঁর স্ত্রী আয়েশা রা.-এর দাম্পত্যজীবনের একটি চমৎকার ঘটনা পেলাম। ঘটনাটি আমাকে দারুণভাবে নাড়া দিলো- এতো সুন্দর ছিল তাঁদের দাম্পত্যজীবন? দেরি না করে ঘটনাটি আমি গল্পের মতো দাঁড় করিয়ে ফেসবুকে পোস্ট করলাম। ফেসবুকে পোস্ট করার পর পাঠকদের অভূতপূর্ব সাড়া পেলাম। বিভিন্ন ব্যক্তি, গ্রুপ ও পেজ গল্পটি বিপুলভাবে শেয়ার করা শুরু করলেন। ফেসবুকে এটি ছিল আমার সর্বোচ্চ শেয়ার হওয়া পোস্ট। তখন আমার বোধোদয় হলো, নিশ্চয় এ ধরনের পবিত্র ভালোবাসার গল্প পাঠককে আন্দোলিত করে। রাসুলের দাম্পত্যজীবনের অসংখ্য প্রেমময় ঘটনা আমাদের অজানাই রয়ে গেছে। এগুলো মানুষকে জানাতে হবে, তাঁদের বুঝাতে হবে- সত্যিকারের প্রেম আসলে এমন হয়। সেই ভাবনা থেকেই ‘প্রিয়তমা’ লেখার অনুপ্রেরণা। দ্বিতীয়ত: আমি ইতিহাস পড়তে এবং ইতিহাস নিয়ে লেখতে পছন্দ করি। তবে আমি ইতিহাসকে আমার মতো করে উপস্থাপন করতে ভালোবাসি। পুরোপুরি এ সময়ের ভাষা, প্রাঞ্জল আধুনিক গদ্য, অভিনব উপস্থাপনায় মানুষের কাছে ইসলামের অনুপম দিকগুলো তুলে ধরতে চাই। সাধারণ ভাষায় রাসুলের দাম্পত্যজীবন লিখলে ক’জনই বা সেসব পড়ে? রাসুল ও তাঁর স্ত্রীদের দাম্পত্যজীবনকে তেমন ফিকশন আকারে উপস্থাপন করাটাও ছিল একটি বড় কারণ।-লেখক
বইয়ের তথ্য
| নাম | প্রিয়তমা |
|---|---|
| ইংরেজি নাম | Priyotoma |
| লেখক | সালাহউদ্দীন জাহাঙ্গীর |
| প্রকাশনী | নবপ্রকাশ |
| বিষয় | সীরাতে রাসূল (সা.),ইসলামে নারী,উপদেশমূলক ঘটনাবলী |
| আইএসবিএন | 978984926559 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৮৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
| পৃষ্ঠা সংখ্যা | 384 |
| ভাষা | bangla |
| ISBN | 978984926559 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
