ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন
উসমানি খেলাফতের স্বর্ণকণিকা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
উসমানি খেলাফত উম্মাহর জন্য একটি রক্ষাকবচ ছিলো। তিন মহাদেশ জুড়ে প্রায় ৬২৪ বছর চলা এ খেলাফত বিলুপ্ত হয় ১৯২৪ সালে। ফলে বিশ্ব মুসলিমরা বর্তমানে খেলাফতের বরকত থেকে বঞ্চিত। ইহুদি-খ্রিস্টানরা খেলাফতকে বিলুপ্ত করেও সুখী হতে পারেনি—তার প্রমাণ তাদের ঐতিহাসিক, লেখক, গবেষকদের অসাধারণ মিথ্যাচার। তারা তাদের কলমে/জবানে উসমানি সুলতান ও খলিফাগণকে হাজির করেন কতগুলো বুনো মানুষ ও কতিপয় যুদ্ধংদেহী, রক্তখেকো, নির্দয়, মানবতাহীন বিলাসপ্রিয় শাসকরূপে। এখানে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত উসমানি খেলাফত ও খলিফাদের দ্বীনদারি, সততা, মানবতা, গুণ, চালচলন, সাম্রাজ্য পরিচালনা, সমরনীতি ইত্যাদি।.প্রশ্ন হতে পারে, ইউরোপীয়রা কেন উসমানি খেলাফত ও খলিফাদের ইতিহাস বিকৃতি করতে যাবে? এর উত্তর পেতে নির্ভরযোগ্য মুসলিম ঐতিহাসিকদের বইপত্র পড়তে হবে।
আমরা উসমানি খেলাফতের গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকারী কিন্তু এ ব্যাপারে আমাদের জানাশোনা অনেক কম। খেলাফত বিলুপ্তির পর এখনো একশো বছরও হয়নি—এছাড়াও ভারতবর্ষের ইতিহাস পড়লে জানা যায়, খেলাফতের স্বপক্ষে আন্দোলন ও প্রচারণা হয়েছে এ অঞ্চলে। তবুও আশ্চর্যের ব্যাপার, অল্প সময়ের মধ্যে গৌরবোজ্জ্বল ইতিহাসের অনেকটাই যেন মানুষের স্মৃতি থেকে হারিয়ে গেছে! শেষমেশ বলবো, এই বইটি হতে পারে এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য সহায়ক বা প্রথম পদক্ষেপ।
বইয়ের তথ্য
| নাম | উসমানি খেলাফতের স্বর্ণকণিকা |
|---|---|
| ইংরেজি নাম | Usmani Khlafter Sbrn Konika |
| লেখক | আইনুল হক কাসিমী |
| প্রকাশনী | কালান্তর প্রকাশনী |
| বিষয় | ইসলামী ইতিহাস ও ঐতিহ্য |
| আইএসবিএন | 9789849047384 |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | ২০১৭ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
