খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী

স্বর্ণযুগের স্বর্ণমানব : প্রিয়নবীর প্রিয় সাহাবি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳139

৳ 24042% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 101

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পারিভাষিক অর্থে সাহাবা সেই পবিত্র মানবকাফেলার নাম, যারা সাইয়িদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য, সংস্পর্শ ও ভালোবাসা লাভে ধন্য হয়েছেন এবং দুনিয়াতে বসেই জান্নাতের সুসংবাদ লাভ করতে সক্ষম হয়েছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করেন, ‘আল্লাহ তাদের (সাহাবিদের) প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট।’

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর প্রিয়নবীর প্রিয় সাহাবিগণ হেদায়াতের মশাল হাতে পৃথিবীর আনাচেকানাচে ছড়িয়ে পড়েন এবং জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত পথহারা মানবকাফেলাকে পথের দিশা দান করেন। শুধু তা-ই নয়, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গনে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ও প্রতিটি ক্ষণে তারা সুন্নতে নববীর উপর অবিচল থেকে উম্মতের জন্য অত্যুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, দীন ইসলাম প্রতিষ্ঠার মেহনতে নিজেদের সর্বস্ব বিলীন করেছেন এবং আল্লাহ ও রাসুলুল্লাহর ভালোবাসায় যুদ্ধের ময়দানে জীবনের বাজি ধরেছেন।

মানবসমাজের আদর্শ, উম্মতের নক্ষত্র সাহাবায়েকেরামের প্রতিটি কার্যকলাপে আমাদের জন্য রয়েছে শিক্ষার উপকরণ। তাদের জীবনের প্রতিটি স্তরই আমাদের জন্য সত্যের মানদণ্ড এবং অনুসরণীয়। রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি কাফেলার নীতি সম্পর্কে ইরশাদ করেন, ‘যে নীতির উপর আমি ও আমার সাহাবিগণ রয়েছেন।’

প্রতিটি যুগেই এই মহান কাফেলার জীবন-চরিত বা সিয়ারে সাহাবা আলোচিত হয়ে আসছে এবং বিভিন্ন পরিসরে ছোটো-বড়ো বিভিন্ন বইপুস্তক রচিত হচ্ছে। এই ধারাকে অক্ষুণ্ন রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ‘স্বর্ণযুগের স্বর্ণমানব প্রিয়নবীর প্রিয় সাহাবি’। এটি প্রথমে মাসিক রাহমানী পয়গামে কয়েক কিস্তিতে প্রকাশিত হয় এবং পরবর্তীকালে মাসিক অগ্রপথিকেও বিপুল জনপ্রিয়তা লাভে সক্ষম হয়। ব্যাপক পাঠকপ্রিয়তার কথা চিন্তা করে এক্ষণে তা গ্রন্থরূপে প্রকাশিত হতে যাচ্ছে। আশা করি, বইটিও ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করবে এবং অনুসন্ধিৎসু পাঠকের জ্ঞানতৃষ্ণা মেটাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমিন, ইয়া রাব্বাল আলামিন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম স্বর্ণযুগের স্বর্ণমানব : প্রিয়নবীর প্রিয় সাহাবি
ইংরেজি নাম sharno zuger sharno manob : priyo nabir priyo sahabi
লেখক মাওলানা খন্দকার মুশতাক আহমদ শরীয়তপুরী
প্রকাশনী মাকতাবাতুল হেরা
বিষয় খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী
ভাষা বাংলা
প্রথম প্রকাশ ২০১৮
মাওলানা খন্দকার মুশতাক আহমদ শরীয়তপুরী

লেখক সম্পর্কে

মাওলানা খন্দকার মুশতাক আহমদ শরীয়তপুরী

হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর বিভিন্ন মজলিসে প্রদত্ত জ্ঞানগর্ভ আলোচনার নির্বাচিত অংশের সংকলন। যুগ যুগ ধরে যার তা‘লীম আল্লাহ্ওয়ালাদের মজলিসে নিয়মিতভাবে হচ্ছে। উলামা-তলাবা, ইমাম-খতীব, ওয়ায়েয ও সাধারণ মুসলমান সকলের জন্যই সমানভাবে উপকারী।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 139

৳ 24042% ছাড়