দিল জাগানো সুরভি মালফুজাতে বোয়ালভী রহ. (১৯১১-২০০৪)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
হযরত মাওলানা আলী আহমাদ বোয়ালভী রহ. (১৯১১-২০০৪) চট্টগ্রামের আনোয়ারা থানার বোয়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এ গ্রামের নামানুসারেই পরবর্তীতে তিনি বোয়ালভী হুযুর নামে বিখ্যাত হন। তিনি ছিলেন হযরত মুফতী আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলিফা। সাধারণত আল্লাহওয়ালাগণ ছোটবেলা থেকেই খুব মেধাবি হিসেবে বেড়ে ওঠেন। তিনি ছিলেন এর ব্যতিক্রম। বিনয়-ন¤্রতা, নির্লোভ মানসিকতা, সাদাসিধে চালচলন, পার্থিব চাকচিক্যের প্রতি অনীহা ও অল্পেতুষ্টি ছিল তার চরিত্রের অন্যতম দিক। ফলশ্রুতিতে তার জ্ঞানভা-ারে সংযুক্ত হতে থাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান (ইলমে লাদুন্নি)। জামিয়া ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রামে তার দীর্ঘকালীন শিক্ষকতা জীবন এর বাস্তব প্রমাণ। এর বাইরে বয়ান, নসীহত এবং আধ্যাত্মিক রাহাবার হিসেবে তার কথাগুলো আরেক উজ্জ্বল দৃষ্টান্ত। এ কিতাবে তারই কিছু মালফুজাত সংকলন ও অনুবাদ করা হয়েছে। বিশ্ববরেণ্য আলেম ও আরবি সাহিত্যিক মাওলানা মুহাম্মদ সুলতান জওক নদভী সাহেব দা.বা. (বোয়ালভী সাহেব হুযুর রহ.-এর বিশিষ্ট খলিফা) এবং খ্যাতিমান মুফতী ও ইসলামী অর্থনীতিবিদ হযরত মুফতী শামসুদ্দীন জিয়া সাহেব দা.বা. (হারদুই হযরত ও বোয়ালভী সাহেব হুযুর রহ.-এর বিশিষ্ট খলিফা) কিতাবটির অবতরণিকা এবং ভূমিকা লিখে দিয়েছেন যা এ কিতাবের গুরুত্ব বহন করে। ইনশাআল্লাহ সকল শ্রেণির পাঠক এ কিতাব থেকে উপকৃত হবেন এবং ইসলামের পথে আরও অগ্রসর হওয়ার নতুন প্রেরণায় উজ্জীবিত হবেন।
বইয়ের তথ্য
| নাম | দিল জাগানো সুরভি মালফুজাতে বোয়ালভী রহ. (১৯১১-২০০৪) |
|---|---|
| ইংরেজি নাম | Dil-Jagano Survi Malfujate Boyalovi Rh. (1911-2004) |
| লেখক | মুহাম্মাদ হাবীবুল্লাহ, আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী দা. বা |
| প্রকাশনী | মাকতাবাতুল ফুরকান |
| বিষয় | উপদেশমূলক বয়ান, নসীহত, বাণী, সময়ের মূল্য |
| আইএসবিএন | 978-984-92291-2-4 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৮ |
| ভাষা | বাংলা |
| সংস্করণ | ২০১৮ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
