ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
যেমন ছিলেন তাঁরা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
যেমন ছিলেন তাঁরা সম্পর্কে দুটি কথা:
এ বইটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে রচিত ও বাংলা ভাষায় অনূদিত সালাফদের বাণী সংকলন। এ দিক থেকে এটি অনন্য। এখানে আলোচিত উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হলো—
০১. ইবাদত।
০২.তাকওয়া।
০৩.বিনয়।
০৪.সাহায্য ও ধৈর্যধারণ।
০৫.হৃদয়ের স্বচ্ছতা।
০৬.আল্লাহর ওলী।
০৭.কীভাবে আমাদের অন্তরে আল্লাহর বড়ত্ব স্থাপন করবো?
০৮.যুহদ।
০৯.জিহাদ।
১০.আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুতি। এছাড়াও আরো অনেক বিষয়ে সমৃদ্ধ এ কিতাবটি।
যেমন ছিলেন তাঁরা থেকে:
- হাসান বসরী রহ: ‘‘সর্বোত্তম ইবাদত হলো—গভীর রাতের নামাজ। এটা বান্দার জন্য আল্লাহর নৈকট্য লাভের নিকটতম পথ।...’’
- ইয়াহইয়া ইবনে মুআজ রহ.: শরীর রোগাক্রান্ত হয় ব্যথা-বেদনার কারণে। হৃদয় রোগাক্রান্ত হয় গুনাহের কারণে। তাই অসুস্থ হলে শরীর যেমন খাবারের স্বাদ পায় না, তেমনিভাবে গুনাহ করলেও হৃদয়ে ইবাদতের স্বাদ পাওয়া যায় না।
- ফুযাইল ইবনে আয়ায রহ. : যখন তুমি রাতের তাহাজ্জুদ ও দিনের রোজা থেকে বঞ্চিত হবে, তখন বুঝে নেবে যে, তুমি বঞ্চিতদের অন্তর্ভূক্ত। তোমার গুনাহই তোমাকে বঞ্চিত করে রেখেছে। তুমি বন্দি! তোমার গুনাহই তোমাকে বন্দি করে রেখেছে।
- আল্লাহ ভীতির একটি নমুনা: আব্দুল্লাহ ইবনে মুবারাক রহ. তাঁর এক সাথী থেকে একটি কলম ধার নেন। পরবর্তীতে সেটি ফিরিয়ে দেয়ার জন্য তিনি মার্ভ থেকে সুদূর শামে আসেন।
- হাসান বসরী রহ. : প্রত্যেক গন্তব্যরই একটি সংক্ষিপ্ত পথ আছে। আর জান্নাতের সংক্ষিপ্ত পথ হলো—জিহাদ।
- এটা ফেতনার যামানা। কেমন ফেতনার যামানা? এটা এমন ফেতনার যামানা, যেখানে মানুষ শয়তানরা জিন শয়তানদের থেকে বড় চক্রান্তকারী হয়ে গেছে। সুতরায় মানুষের জন্য আল্লাহর সাহায্য চাওয়া, বেশি বেশি দুআ করা ও তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করা আবশ্যক। হাদীসে এসেছে: ‘‘তোমরা প্রকাশ্য ও গোপন ফেতনা থেকে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা কর।’’—সহীহ মুসলিম: ২৮৬৭
- কখন আসবে আল্লাহ সাহায্য? :ইমাম ইবনুল কায়্যিম রহ. বলেন, যখনই বান্দা পূর্ণাঙ্গ দাসত্ব করবে, তখনই আল্লাহর পক্ষ থেকে তার ওপর সর্বোচ্চ সাহায্য আসবে।
- সুন্নাহর ওপর আমলই মুক্তি:
ইমাম যুহরী রহ. বলেন, পূর্ববর্তী আলেমগণ বলতেন—সুন্নাহ আঁকড়ে ধরাই মুক্তি।
ইমাম মালেক রহ. বলেন: সুন্নাহ হলো নূহ আ. এর নৌকা। যে তাতে আরোহণ করবে, সে মুক্তি পাবে। আরে যে পেছনে থেকে যাবে, সে ডুবে মরবে।
উল্লিখিত বাণীগুলো এ বইয়ের এক ঝলক মাত্র। কিন্তু এ বইটি তো অগণিত মুক্তার সম্ভার। এ বইটি প্রাণের তৃষ্ণা মেটানোর অন্যতম উপায়।
ইমাম ইবনুল কাইয়্যিম রহ. :
“
মালিক ইবনে আনাস রহ. কতইনা সুন্দর বলেছেন— এ উম্মাহর উত্তরসূরিগণ তার মাধ্যমেই সংশোধিত হবে যার মাধ্যমে উম্মাহর পূর্বসূরিগণ সংশোধিত হয়েছেন।
’’
(ইগাছাতুল লুহফান: ১/৩৭৩)
সালাফের পথেই রয়েছে খালাফের মুক্তি। তাই আসুন সে মুক্তির তরে যেমন ছিলেন তাঁরা-র পাতায় পাতায় মনোনিবেশ করি। আসুন সত্যের পথে আলোকিত মহামানবদের প্রকৃত উত্তরসূরি হই...
বইয়ের তথ্য
| নাম | যেমন ছিলেন তাঁরা |
|---|---|
| ইংরেজি নাম | Zemon Chilen Tara |
| লেখক | শাইখ খালিদ আল হুসাইনান |
| প্রকাশনী | রুহামা পাবলিকেশন |
| বিষয় | তাফসীর বিভাগ,আমল, আমলের ফযীলত ও সহায়িকা এবং ওজীফা,উপদেশমূলক বয়ান, নসীহত, বাণী, সময়ের মূল্য |
| পৃষ্ঠা সংখ্যা | ২০০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| সংস্করণ | ২০১৮ সাল |
| পৃষ্ঠা সংখ্যা | 200 |
| ভাষা | bangla |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!