কাদিয়ানী মতবাদ

মাসআলায়ে খতমে নবুওয়াত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳70

৳ 12042% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

রিসালাত ও নবুওয়াতের ধারাবাহিকতা আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমাপ্ত হয়েছে। কুরআনের বহু আয়াত এবং হাদিসে মুতাওয়াতিরা দ্বারা বিষয়টি প্রমাণিত এবং খতমে নবুওয়াত-সংক্রান্ত আকিদায় মুসলিমবিশ্বের আলেমগণ ঐকমত্য পোষণ করেন। এমনকি এই আকিদাকে দীনের গুরুত্বপূর্ণ বিষয়াদির মধ্যে গণ্য করা হয়েছে। এর অস্বীকারকারীকে কাফের বলা হয়েছে।

তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে, এই উম্মতের মাঝে এমন একদল দাজ্জালের আবির্ভাব হবে, যাদের প্রত্যেকেই নবুওয়াতের দাবি করবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। প্রতিটি যুগেই কোনো-না-কোনো দাজ্জাল নবুওয়াতের দাবি করেছে।

এরই ধারাবাহিকতায় বিংশ শতাব্দীর শেষ দিকে উপ-মহাদেশের বুকে আবির্ভাব ঘটে আরেক দাজ্জালের; যার নাম মির্যা গোলাম আহমাদ কাদিয়ানী। হিন্দুস্থানে ব্রিটিশ শাসনামলে তার উত্থান ঘটে এবং ব্রিটিশ সরকারের ছত্রছায়ায় তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে।

এ কারণে জনসাধারণের সংশয়-সন্দেহ দূর করার জন্য হিন্দুস্থানের একদল আলেম মির্যা কাদিয়ানি সম্পর্কে কলম ধরেন এবং তার দাবি খণ্ডন করে বিভিন্ন বইপত্র রচনা করেন। মুফতিয়ে আযম পাকিস্তান মুফতি মুহাম্মদ শফি রহ. রচিত আলোচ্য পুস্তিকাটি একই উদ্দেশ্যে রচিত। তিনি একদিকে কুরআন, হাদিস ও আসারের আলোকে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতকে খতমে নবুওয়াত প্রমাণ করেছেন, অপরদিকে কাদিয়ানীর বিভিন্ন উদ্ভট দাবি এবং অবান্তর যুক্তির দাঁতভাঙা জবাব প্রদান করেছেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মাসআলায়ে খতমে নবুওয়াত
ইংরেজি নাম masalaye khotme Nobeoyat
লেখক মাওলানা মুফতী মুহম্মদ শফী রহ., মাওলানা আহসান ইলিয়াস
প্রকাশনী মাকতাবাতুল হেরা
বিষয় কাদিয়ানী মতবাদ
ভাষা বাংলা
সংস্করণ ২০১৮ সাল
মাওলানা মুফতী মুহম্মদ শফী রহ.

লেখক সম্পর্কে

মাওলানা মুফতী মুহম্মদ শফী রহ.

মুফতী মুহাম্মাদ শফী (উর্দূ: مفتى محمد شفيع) ১৩১৪ হিজরী সনের শা'বান মাসের ২১ তারিখে (২৫ জানুয়ারি ১৮৯৭ খ্রিষ্টাব্দ) জন্মগ্রহণ করেন । তাঁর নাম "মুহাম্মাদ শফী" হযরত রশীদ আহমাদ গাঙ্গুহী (রহমাতুল্লাহি আলাইহি) কর্তৃক প্রস্তাবিত। ১৩২৫ হিজরীতে (১৯০৭/১৯০৮ খ্রিষ্টাব্দে) তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন । তিনি ১৩৩৬ হিজরীতে (১৯১৮ খ্রিষ্টাব্দ) দারুল উলুম দেওবন্দ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন, তখন তার বয়স ২১ বছ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 70

৳ 12042% ছাড়