সীরাতে রাসূল (সা.)

নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳360

৳ 60040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 240

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

অনুবাদকের কথা

নবীজীবনী—আমার পাঠ ও চর্চার সবচে’ প্রিয় বিষয়। আসীর আদরবীও আমার প্রিয় লেখকদের অন্যতম। তাঁর লেখার তথ্য যেমন আমাকে ঋদ্ধ করে, বর্ণনার ভাষা ও শিল্প অনুভূতি জুড়ে ছড়িয়ে দেয় প্রাণের উত্তাপ। তাঁর প্রবন্ধ-সংকলন আফকারে আলম তো আধুনিক উর্দু গদ্যের শ্রেষ্ঠ নমুনা।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখবার একটা নীরব তৃষ্ণা সবসময় অনুভব করি। বিশেষ করে নবীজির সরল ও শুদ্ধ জীবনীগ্রন্থের প্রয়োজন ও অভাব অনুভব করি ভেতর থেকে। যারা সাধারণ শিক্ষিত তাদের উপযোগী গ্রন্থের অভাবের কথা—বিশেষ করে সচেতন আলেমগণ ভালো করেই উপলব্ধি করেন। মাওলানা আসীর আদরবীর এই গ্রন্থ ওই অভাবের জায়গাটা কিছুটা হলেও পূরণ করবে—আশা রাখি।

উর্দু ভাষার সাহিত্য-মহলে তিনি আলোচিত বিখ্যাত ও স্বীকৃত। তাঁর তাহরীকে আযাদী আওর মুসলমান, এহইয়ায়ে ইসলাম কী আযীয তাহরীক, মাওলানা কাসেম নানুতবী, বিশ বড়ে মুসলমান, তারীখে জমিয়তে উলামায়ে হিন্দ, তাফসীরোঁ মে ইসরাঈলী রেওয়ায়াত, ফনে আসমাউর রিজাল, মাআছিরে শাইখুল ইসলাম রহ. প্রভৃতি গ্রন্থ আলেমসমাজে ব্যাপক সমাদর লাভ করেছে। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা পঞ্চাশটির বেশি। মাওলানা ওয়াহীদুজ্জামান কিরানবীর দারুল মুয়াল্লিকীন দেওবন্দ এবং শাইখুল হিন্দ একাডেমি তাঁর অনেক বই প্রকাশ করেছে। লেখকের প্রতি অকুণ্ঠ আস্থার জন্যে এতটুকুই যথেষ্ট। যখন তাঁর লেখা গারে হেরা সে গুম্বজে খাদরা তক গ্রন্থখানি হাতে পাই যুগপৎ আনন্দিত ও শিহরিত হই। বইটি অনুবাদ করতে পেরে আমি তৃপ্ত।

আরও আনন্দের কথা বইটি যখন ছাপার জন্য প্রেসে যাচ্ছে, ঠিক সেই সময়ে প্রিয় ছাত্র মাওলানা ইউনুসের মাধ্যমে ফোনে কথা হয় মুহতারাম লেখকের সঙ্গে। লেখক বিষয়টি জানতে পেরে আনন্দে আপ্লুত হন। অধম অনুবাদককে অনুমতি দানে কৃতার্থ করেন। এই উদারতা সত্যিই মনে রাখবার মতো।

আমার ইচ্ছা ছিল, প্রকাশনায় যতœবান কোনো প্রতিষ্ঠান বইটি ছাপার ভার নিলে ভালো লাগবে। আমি আনন্দিত ও কৃতজ্ঞ রাহনুমা বইটি প্রকাশ করছে বলে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ
ইংরেজি নাম nurer parbat theke sabuj gambuj
লেখক মাওলানা নিযামুদ্দিন আসির আদরবি, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
প্রকাশনী রাহনুমা প্রকাশনী
বিষয় সীরাতে রাসূল (সা.)
আইএসবিএন 9789849322061
পৃষ্ঠা সংখ্যা ৪৬২
ভাষা বাংলা
প্রথম প্রকাশ ২০১৮
মা

লেখক সম্পর্কে

মাওলানা নিযামুদ্দিন আসির আদরবি

সীরাতে রাসূল (সা.) বিষয়ক লেখক · প্রকাশক: রাহনুমা প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 360

৳ 60040% ছাড়