ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

তাফসীর বিভাগ

বৃষ্টিমুখর রৌদ্রমুখর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳259

৳ 34525% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 86

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বসন্ত এসেছে। পত্র-পল্লব ফিরে পেয়েছে প্রাণ, চারপাশে ফুলের ঘ্রাণ আর পাখির গান। শীতের নিষ্প্রাণতায় কদিন আগেই মৃতপ্রায় হয়ে যাওয়া প্রকৃতি এখন সজীবতায় মুখর। বসন্তের এই প্রাণ আমাদের প্রাণেও কি সঞ্চার হতে পারে? হ্যাঁ, পারে। আল্লাহর রাসূলের (সা) কাছে ‘হৃদয়ের বসন্ত’ ছিলো কুরআন। আমাদের চিরচেনা বসন্তের আবহ সামনে রেখে হৃদয়েও বসন্তের আবাহন অনুভব করা যায় কিভাবে? নিসর্গের গল্প শোনাতে শোনাতে কুরআনের বসন্তকে ছোঁয়ার প্রণোদনা দিতে আপনার কাছে এসেছে আব্দুল্লাহ মাহমুদ নজীবের ব্যতিক্রমী গদ্যরচনা ‘বৃষ্টিমুখর রৌদ্রমুখর’। টুপটাপ বৃষ্টিতে আপনি কী করেন? মায়ের হাতে রান্না করা গরম খিচুড়ি পাতে নেন, কিংবা গুণগুণ করে কোনো প্রিয় গানের কলি গলায় তোলেন। কিন্তু এই বৃষ্টিতে মহাজাগতিক সঙ্গীতের যে কলরব ধ্বনিত হয়, তা কি শুনতে পান? আপনাকে এই সঙ্গীতের স্পন্দন চিনিয়ে দিতে এসেছে ‘বৃষ্টিমুখর রৌদ্রমুখর’। তপ্ত রোদের উত্তাপে নাভিশ্বাস ওঠা পৃথিবী যেমন পুড়তে থাকে, কখনো কখনো জীবনের জমিনও চৈতালি খরায় সবুজতা হারাতে থাকে। আপনার হারিয়ে যাওয়া সবুজতাকে খুঁজে নেওয়ার অভিযানে বেরোবার সাহস যোগাতে চায় ‘বৃষ্টিমুখর রৌদ্রমুখর’।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বৃষ্টিমুখর রৌদ্রমুখর
ইংরেজি নাম Brishtymukhor Roudromukor
লেখক আব্দুল্লাহ মাহমুদ নজীব
প্রকাশনী সিয়ান পাবলিকেশন্স
বিষয় তাফসীর বিভাগ
ভাষা বাংলা
সংস্করণ ২০১৮ সাল
আব্দুল্লাহ মাহমুদ নজীব

লেখক সম্পর্কে

আব্দুল্লাহ মাহমুদ নজীব

আব্দুল্লাহ মাহমুদ নজীবের জন্ম ১৯৯৭ ঈসাব্দে, চট্টগ্রামের লোহাগাড়া সদরে। ড. মাহমুদুল হক ওসমানি ও মিস জাহানআরা ইয়েসমিনের প্রথম সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (আরবি ভাষা ও সাহিত্য) ও স্নাতকোত্তর (ফলিত ভাষাবিজ্ঞান ও এএলটি) এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের SOAS-এ দ্বিতীয় স্নাতকোত্তর (ইসলামিক স্টাডিজ) সম্পন্ন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমফিল (এশিয়ান এন্ড মিডল ইস্টার্ন স্টাডিজ) অধ্যয়নরত।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 259

৳ 34525% ছাড়