ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা

আল্লাহ প্রেমের সন্ধানে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳100

৳ 20050% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ভালো লাগা যখন ভালোবাসায় রূপ নেয়, মানুষটা ততই আপন হয়ে ওঠে। প্রতি মুহূর্তে তার কথা স্মরণ হতে থাকে। তার সান্নিধ্য থেকে চব্বিশ ঘন্টা দূরে থাকা—কয়েক বছরের মতো দীর্ঘ লাগে। তার সাথে কথা বলতে না পারার ব্যথা বুকে ছুরি মারার চেয়েও তীব্র হয়ে ওঠে।এ হচ্ছে এক সৃষ্টির প্রতি আরেক সৃষ্টির ভালোবাসা। আর ভালোবাসা নামক অনুভূতির স্রষ্টা তো আল্লাহ তা’আলা-ই। কিন্তু আমরা কি আল্লাহকে এই পরিমাণ ভালোবাসতে পেরেছি? কখনো কি এভাবে আল্লাহকে মিস করেছি? সত্যিই কি আমরা আল্লাহকেই সর্বাত্মক ভালোবাসি?নিঃসন্দেহে আল্লাহ যার কল্যাণ চান, তার সাথে তিনি ব্যতিত সকল কিছুর দূরত্ব তৈরি করে দেন। ফলে তিনি বান্দার আপন হয়ে যান। সে তাঁকে মিস করে প্রতি ক্ষণেক্ষণে। মন তাঁর সাথেই জুড়ে থাকে। সেই ভালবাসার গল্পই এই বইতে সংকলন করা হয়েছে। রব এবং আব্দ-এর মাঝে ভালোবাসা। যে ভালবাসা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যে ভালবাসার তাগিদে বান্দা আল্লাহর জন্য নিজের অন্তরকে এফোঁড়-ওফোঁড় করে দিতেও দ্বিধাবোধ করে না। ভালোবাসার তীব্রতা তাকে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকে; কারণ, সে চায় না প্রিয় রব তার প্রতি অসন্তুষ্ট হোক। রবের সন্তুষ্টি অর্জনে সে নিজের চাহিদাই নয়, বরং পুরো দুনিয়াকেও বিক্রয় করে দেয়। সেই ভালবাসার বয়ান এতে ফুটে ওঠেছে গল্প, কখনো উপদেশ, কখনো-বা চিঠির ভাষায়।ড. আরিফীর অন্তর জাগরণী বক্তব্য, ধারালো কলমের সাক্ষ্য ইতিমধ্যে তার অনেক গ্রন্থেই মিলেছে। এই গ্রন্থটিও ব্যতিক্রম নয় বলে আমাদের বিশ্বাস। পাঠক এই বই পড়ে কেবল আল্লাহর ভালোবাসাই শিখবে না, বরং ভালবাসার তাগিদের নিজেকে পাল্টে ফেলারও এক দৃঢ় উদ্দীপনা জাগ্রত হবে পাঠকমনে ইন শা আল্লাহ্‌।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আল্লাহ প্রেমের সন্ধানে
ইংরেজি নাম Allah Premer Shondhane
লেখক ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী, মাওলানা মাহমুদুল হাসান
প্রকাশনী হুদহুদ প্রকাশন
বিষয় আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা
আইএসবিএন 987984212127
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০১৮ সাল
ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

লেখক সম্পর্কে

ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

জন্ম ১৯৭০ সালের ১৬ জুলাই। ইসলামের বিখ্যাত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ (রা) এর বংশধর তিনি। মাত্র ৫০ বছর বয়সেই হয়ে উঠেছেন আরব জাহানের বিশিষ্ট বক্তা এবং লেখক। তিনি তার বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে আরবসহ পশ্চিমা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। হ্যাঁ! আমরা আর কারো কথা বলছি না, বলছি ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফীর কথা। দাম্মামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 100

৳ 20050% ছাড়