ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ

অবিশ্বাসী কাঠগড়ায়

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳375

৳ 50025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 125

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

|| ইসলামপন্থী তরুণ লেখকদের

বইপত্রের শুরুতে ‘সম্পাদকের কথা’ টাইপ শিরোনামে ভারী ভারী কথা লেখার প্রচলন। আমি নিজেও বিভিন্নসময় এ কাজ করেছি।

তবে এই বই নিয়ে অলরেডি অনেক ভারী কথা হয়ে গেছে; আমি হালকা মেজাজে দুয়েকটা কথা বলতে চাচ্ছি। …

আস্তিকতা-নাস্তিকতা বিষয়ক লেখালেখি ইসলামপন্থীদের থেকে বছর দশেক আগে

ব্লগের যুগ থেকেই চলে আসছে। ব্লগগুলোতে যখন ধর্মবিদ্বেষীদের আধিপত্য, তখন কিছু মুখলিস ভাই সময়ের দাবি মেটাতে কলম তুলে

নিলেন। …

ব্লগের যুগ পেরিয়ে আমরা ঢুকলাম ফেসবুক যুগে, এরপর

এলো বইয়ের যুগ। নাস্তিকদের জবাব দিয়ে লেখাগুলো কাগজের পাতায় উঠে এলো, মলাটবদ্ধ

অবস্থায় ঘরে ঘরে পৌঁছে গেল। দেখা যায় এই বইগুলোর সিংহভাগেই নাস্তিকদের জবাব

দেওয়াটাকেই ফোকাস করা হয়। এই ধারাটার অবশ্যই দরকার আছে, তবু

মনে হতো যদি এমন একটা বই লেখা হতো যেখানে তাদের প্রশ্ন ধরে ধরে জবাব না দিয়ে বরং

তারা যে ভিত্তির ওপর দাঁড়িয়ে এসব আপত্তি তোলে, সেই ভিত্তিটাকেই নাড়িয়ে

দেওয়া যাবে! … সেই আশার পালে হাওয়া দিলেন

রাফান আহমেদ ভাই। তিনি লিখলেন ‘বিশ্বাসের যৌক্তিকতা’, খুব ছোট্ট কিন্তু ওজনদার এ বইটা হচ্ছে ট্রেইলার। ট্রেইলারের

কুঁড়িটা পুষ্প হয়ে ফুটল ‘অবিশ্বাসী কাঠগড়ায়’– এ।

‘অবিশ্বাসী কাঠগড়ায়’–

এর

পাণ্ডুলিপি পড়তে গিয়ে দুটো কারণে বিস্মিত হই। প্রথমটা হলো মুগ্ধতাজনিত বিস্ময়।

পড়তে পড়তে মনে হচ্ছিল–আরে এটা তো সেই ধারার বই

যার জন্য অ্যাদ্দিন ধরে অপেক্ষা করেছি! আর দ্বিতীয় কারণ হলেন লেখক নিজে। রাফান ভাই পেশায় চিকিৎসক।

উদয়াস্ত খাটছেন রোগীদের পেছনে, রাতের পর রাত জাগছেন, এতটুকু

ফুরসৎ নেই। ওনার সাথে যখন পাণ্ডুলিপি নিয়ে আলোচনায় বসেছি তখনও একটু পরপর ফোন আসছে

হাসপাতাল থেকে। এমন আদ্যন্ত ব্যস্ত একজন মানুষ এত তথ্যবহুল আর গভীর আলোচনার পৌনে

তিনশো পৃষ্ঠার প্রমাণ সাইজের একটা বই লিখে ফেলেছেন,

বিশ্বাস করা কঠিন। আসলে

আল্লাহ্‌ যাকে দিয়েচান তাকে দিয়ে করান।

বইটাকে ‘ব্যতিক্রমী’ বলছি এজন্যই যে, এটা টিপিক্যাল ‘নাস্তিকদের আপত্তির জবাব’ টাইপ লেখা না। এখানে লেখক হুমায়ূন আজাদদের মনস্তত্ত্ব, তাদের আদর্শের

স্ববিরোধিতা এবং তারা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অবিশ্বাসী কাঠগড়ায়
ইংরেজি নাম Abisshashi Kathgoray
লেখক রাফান আহমেদ
প্রকাশনী সন্দীপন প্রকাশন
বিষয় গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
আইএসবিএন 9789848041239
পৃষ্ঠা সংখ্যা ২৯৫
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
রাফান আহমেদ

লেখক সম্পর্কে

রাফান আহমেদ

রাফান আহমেদ। পেশায় চিকিৎসক। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে সক্রিয় আছেন ব্লগে, ফেসবুকে। নিজের ভাবনাগুলো লিখে রাখার চেষ্টা করেন দুই মলাটের মাঝে। এখন পর্যন্ত প্রকাশিত একক গ্রন্থের সংখ্যা পাঁচটি। সহলেখক ও সম্পাদক হিসেবে আছেন আরো কিছু বইতে৷ মেডিকেলের পড়াশোনার বাইরে আগ্রহের বিষয় দর্শন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান, ইতিহাস ও সংস্কৃতি।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 375

৳ 50025% ছাড়