ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

সীরাতে রাসূল (সা.)

সীরাতুন নবি (স.) ৩ খন্দক থেকে মূতা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳250

৳ 33425% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 84

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পৃথিবীতে সর্বাধিক আলোচিত-সমালোচিত ব্যক্তিটির নাম মুহাম্মাদ (স)। যার জীবনী নিয়ে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, তাঁর নাম মুহাম্মাদ (স)। তাঁর অনুসারীরা তো বটেই, তাঁর বিরোধীরাও তাঁকে নিয়ে অসংখ্য বই লিখেছে। নবি মুহাম্মাদ (স)-এর জীবনী অনেকেই অনেকভাবে লিখেছেন। কেউ গল্পাকারে, কেউ হাদীসের আলোকে নিজের মতো সাজিয়ে, কেউ-বা ঐতিহাসিকদের বর্ণনা অনুসারে। খুব কম লেখকই কেবল বিশুদ্ধ হাদীসের আলোকে নবিজি (স)-এর জীবনী লিখেছেন।

.

আমাদের কাছে নবিজি (স)-এর প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান। তিনি তাঁর প্রতিটি মুহূর্ত কীভাবে পার করেছেন, সে বিষয়ে জ্ঞানার্জন করাটা অতীব জরুরি। কারণ, নবি মুহাম্মাদ (স) হলেন আমাদের সকল কাজের আদর্শ। আর উম্মাত হিসেবে তাঁর আদর্শ অনুযায়ী সমস্ত কাজ সমাধান করা আমাদের দায়িত্ব।

.

সীরাত হলো নবিজি (স)-কে পুরোপুরি জানার এক সহজ মাধ্যম। যেখানে পাঠক নবিজি (স)-এর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়া বিষয়ের বর্ণনা পাবেন যাবেন। কোন সময়ে রাসূল (স) কী সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পাঠক ধারণা পাবেন। তাই সীরাত লেখার ক্ষেত্রে বর্ণনার বিশুদ্ধতা রক্ষা করা অত্যন্ত জরুরি। কেননা সীরাত হলো আমাদের পথ চলার আলো। সীরাত পপকর্ন খেতে খেতে পড়ে যাওয়া কোনো বইয়ের নাম নয়। সীরাত এমন মৌলিক কিতাব, যা সুস্পষ্ট দিকনির্দেশনা দেবে। আমাদের অন্ধকার পথে আলোক জ্বালাবে। পথহারা পথিককে পথের সন্ধান দেবে।

.

সীরাতের বিষয়াবলি জানার প্রধানতম উৎস হলেন সাহাবিরা। কেননা, তাঁরা ছিলেন আল্লাহর রাসূল (স)-এর জীবন্ত ছাত্র। তাঁরা রাসূল (স)-এর সাথে থেকেছেন, সরাসরি তাঁর কাছ থেকে দ্বীন শিখেছেন, ময়দানে লড়াই করেছেন। প্রতিকূল পরিস্থিতে নানান সমস্যার সমাধান জেনেছেন তাঁর (স)-এর কাছ থেকে। রাসূল (স)-এর চলা-ফেরা, মুআমালাত, মুআশারাত কেমন ছিল, তা তাঁরাই ভালো জানতেন। রাসূল (স)-এর সীরাত সম্পর্কে সাহাবিরা যতটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে পারবেন, অন্যদের দ্বারা সেটা সম্ভব নয়।

.

সাহাবিদের বিশুদ্ধ বর্ণনাগুলো একত্রিত করে একটি সীরাতগ্রন্থ লেখা সময়ের দাবি ছিল। অবশ্য কাজটি বেশ দুরূহ। আলহামদুলিল্লাহ, জর্ডানের বিশিষ্ট হাদীস বিশেষজ্ঞ ইবরাহীম মুহাম্মাদ আলি এই দুরূহ কাজটি সম্পন্ন করেছেন। সাহাবিদের থেকে বর্ণিত রাসূল (স)-এর সীরাতকে তিনি নবিজি (স)-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের ক্রমধারা অনুসারে সাজিয়েছেন। শুধুমাত্র বিশুদ্ধ হাদীসের আলোকে নবিজি (স)-এর জীবনী নিয়ে রচনা করেছেন “সহীহুস সীরাতিন নাবাবিয়্যাহ”। যার প্রথম সংস্করণ জর্ডানের আম্মান থেকে ১৯৯৫ সালে প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রকাশের পরপরই আরব বিশ্বের উলামাদের নিকট তা সাদরে গৃহীত হয়। এখনও নবিজি (স)-এর জীবনী বর্ণনার ক্ষেত্রে এটি আরবে রেফারেন্স বুক হিসেবে ব্যবহৃত হয়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সীরাতুন নবি (স.) ৩ খন্দক থেকে মূতা
ইংরেজি নাম siratun-nobi-sm-3 khondk theke muta
লেখক ইবরাহীম আলি, জিয়াউর রহমান মুন্সী
প্রকাশনী মাকতাবাতুল বায়ান
বিষয় সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা সংখ্যা ২৬৭
ভাষা বাংলা
প্রথম প্রকাশ ২০১৮
ইব

লেখক সম্পর্কে

ইবরাহীম আলি

সীরাতে রাসূল (সা.) বিষয়ক লেখক · প্রকাশক: মাকতাবাতুল বায়ান

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 250

৳ 33425% ছাড়