ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪টি পাতা পড়ে দেখুন

ইসলামী স্থাপত্য ও সংস্কৃতি

তোমাকেই বলছি হে আরব

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳120

৳ 20040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.—এক বিস্ময়কর প্রতিভা। ইতিহাসে এরূপ মহামনিষীর আগমনই ইসলামের ‎শাশ্বত সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা বার বার পৃথিবীর কাছে তুলে ধরে। ইসলাম থেকে দূরে সরতে সরতে একসময় মানুষ ‎তার নিজের পরিচয়ই ভুলে যায়। দুনিয়ার ব্যস্ততা আর পরকাল বিমুখতা তাকে বেঘোরে দীর্ঘ আশার অতলে তলিয়ে ‎‎ফেলে। সেই তলানি থেকে জাগিয়ে তোলার জন্য প্রয়োজন হয় এক অনিরুদ্ধ কণ্ঠস্বর, এক জ্বালাময়ী ঈমানী চেতনার ‎বলিষ্ঠ উচ্চারণ। এই চেতনার বাস্তব প্রতিমূর্তি ছিলেন সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.। তার সমুজ্জ্বল জীবন ও ‎কর্মকা- গোটা পৃথিবীতে এক জাগরণ তৈরি করেছিল যা এখনো একইভাবে ক্রিয়াশীল। আর এ পথে তার ভাষণগুলো ‎মানুষের হৃদয়ে যুগের পর যুগ ধরে ইসলামের আহ্বানে বেদিশার দিশা হয়ে আছে। মুসলমানদের বর্তমান অবস্থা ‎অবলোকন করে তারই কিছু আবেগ ও বেদনামিশ্রিত ভাষণ তোমাকে বলছি হে আরব গ্রন্থে বর্ণনা করা হয়েছে। ‎গ্রন্থটি মূলত ইসমাঈয়্যাত এর অনুবাদকে কেন্দ্র করে রচিত হলেও এতে আরও কিছু ভাষণ বিভিন্ন কিতাব ও রেসালা থেকে সংযুক্ত ‎করা হয়েছে। ফলে আরবে প্রদত্ত ভাষণের সঙ্গে এ উপমহাদেশের বিভিন্ন স্থানে প্রদত্ত ভাষণও রয়েছে। উনবিংশ শতাব্দির মাঝামাঝি ‎এসব ভাষণে ঐ সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলাম চর্চা ও বাস্তবতার নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে। মুসলমানদের ‎সার্বিক দুর্গতির কারণ চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপন্থাও বর্ণনা করা হয়েছে। বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতির তেমন ‎‎কোনো উন্নতি হয়নি। বরং পুরো বিশ্ব মুসলমানদের বিরুদ্ধে জোট বেধে ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করার কাজে মেতে উঠেছে। ‎ফলে গ্রন্থটি তার যুগের মানুষকে যেমন আলোড়িত করেছিল, এখনো একইভাবে এসব বক্তব্য মুসলমানদের আশার আলো হয়ে আছে। ‎এটি স্বতঃসিদ্ধ যে, আরবেই ইসলামের সূচনা এবং এখনো ইসলামের কেন্দ্রভূমি হয়ে আছে। তার পরামর্শ ও আশা-আকাক্সক্ষা অনুযায়ী ‎আরব বিশ্ব জেগে উঠলেই বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা সমুন্নিত হবে। সেখান থেকেই পরিবর্তন সূচিত হওয়া প্রয়োজন। একদিন ‎হবেও। তখন মুসলিম জাতি ফিরে পাবে তাদের হারানো ঐতিহ্য ও সম্মান। ‎

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তোমাকেই বলছি হে আরব
ইংরেজি নাম tomake bolchi he arob
লেখক সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ., মাওলানা মঈনুদ্দীন তাওহীদ
প্রকাশনী মাকতাবাতুল ফুরকান
বিষয় ইসলামী স্থাপত্য ও সংস্কৃতি
আইএসবিএন 9789849117568
পৃষ্ঠা সংখ্যা ১০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

লেখক সম্পর্কে

সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

আল্লামা আবুল হাসান আলী নাদভী (রহঃ) –এর দৃষ্টন্ত এ যুগে খুজে পাওয়া যাবে না। জীবদ্দশায়ই ২৫টি থিসিস বা পি.এইচ.ডি হয়েছে তাঁর জীবন ও কর্মের উপর। তিনি মদীনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা । তাঁর জীবদ্দশায়ই রাসুলে আরাবীর শহর মদীনায় তাঁর নামে সড়কের নামকরণ করা হয় । তাঁর লিখিত দুই শতাধিক গ্রন্হ প্রাচ্য ও প্রাশ্চাত্যে পৃথিবীর প্রধান প্রধান সকল ভাষায় অনুদিত হয়েছে । পবিত্র কাবা শরীফের চাবী তাঁর হাতে তুলে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 120

৳ 20040% ছাড়