ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৩টি পাতা পড়ে দেখুন
ইশকুল অব লাভ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কিছু মানুষের জীবনগল্প আমাদের মতো আটপৌড়ে হয় না।
প্রমত্তা নদীর মতো তাদের জীবন সবসময় বয়ে চলে ভাঙা-গড়ার তীব্র অন্তর্দ্বন্দ্বের ভেতর দিয়ে।
এমনকি তাদের ভালোবাসার গল্পগুলোও হয় ঘাত-অভিঘাতের প্রচণ্ড সংগ্রামমুখর।
ইশকুল অব লাভের ‘হাজি সাহেব’ ও ‘দিদিমা’এর জীবনগল্পও অনেকটা সে ধরনের।
তখন ইংরেজ সরকারের ক্রান্তিকাল চলছে। হিন্দু-মুসলিম দাঙার অণলে পুড়ে যাচ্ছে দেশ। বিশ্বাসের দালানগুলোও তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।
ইতিহাসের এমন এক ক্লান্তিকর সময়েই মিলিত হয় দু’জন মানুষ। সময়ের খামখেয়ালি সিদ্ধান্তে দুটি বিপরীত মেরুর মানুষ মুখোমুখি হয় ভালোবাসার চৌরাস্তায়।
একদিকে হুড়মুড় করে রাষ্ট্রকাঠামো ভেঙে পড়ছে।
অন্যদিকে দু’টি মানুষের জীবনের বিনিসূতো যুক্ত হচ্ছে ভালোবাসার রেশমি বুননে।
দাঙা, অবিশ্বাস, আগুন, সংঘাত আর আবেগের সাংঘর্ষিক আবহের ভেতর দিয়ে হাজি সাহেব এগিয়ে যান, ভালোবাসার জান্নাতে।
দিদিমার সঙ্গে তার সংগ্রামমুখর ভালোবাসার এ উপাখ্যানেই থেমে যায়নি ‘ইশকুল অব লাভ’ এর প্লট। গল্পের ছুঁতোয় উঠে এসেছে বৃটিশশাসিত কলকতার বাম রাজনীতি, কোনঠাসা ইসলামি ঐতিহ্য, খ্রিস্টান মিশনারির প্রকোপ আর লেন্দুপ দর্জির অভাগা সিকিমের ভাগ্যহত হওয়ার বেদনানীল গল্প। ইতিহাসের এই শিক্ষাগুলো আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্যে খুব বেশি প্রাসঙ্গিক। হয়তো আমাদের সচেতনতা থামিয়ে দেবে নতুন আরেকটি সিকিম তৈরির কালো তোড়জোড়।
গল্পের শেষ দৃশ্যে এসে আপনিও অনুভব করবেন, দিদিমার মতো আমরা প্রত্যেকেই বুঝি আমাদের ভুবনে একা। ভীষণ একা।
হায়! চোখের কোণে দু’ ফোঁটা অশ্রুই বুঝি আমাদের সবার জীবনের অন্তিম দৃশ্য।
বইয়ের তথ্য
| নাম | ইশকুল অব লাভ |
|---|---|
| ইংরেজি নাম | ishkuk ob lave |
| লেখক | মাওলানা মুহাম্মাদ আতীকুল্লাহ |
| প্রকাশনী | মাকতাবাতুল আযহার |
| বিষয় | বিভিন্ন ধর্ম: তুলনামূলক গবেষণা |
| আইএসবিএন | 9789849308567 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৫৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | board book |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 256 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849308567 |
| বান্ডিং | board book |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!