ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

ওয়াজ, বয়ান ও খুতবা

ঈমানের দাবী ও আমাদের জীবন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳187

৳ 34045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 153

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিশ্বশ্রেষ্ঠ দ্বীনী বিদ্যাপিঠ হলো দারুল উলূম দেওবন্দ। তার বর্তমান সনামধন্য মুহতামিম হলেন হযরত মাওলানা মুফতী আবুল কাসেম নু‘মানী ছাহেব দা. বা.। তাঁর অন্যতম বৈশিষ্ট্য হলো মুসলিম উম্মাহর ইসলাহ ও সংশোধন, মুসলিম সমাজের তারাক্কী ও উন্নতির চিন্তা সবসময় তাঁকে অস্থির ও ব্যাকুল করে রাখে। সেই ব্যাকুলতায় তিনি নিরন্তর ছুটে যান দেশ থেকে দেশান্তরে। হাজির হন তাঁর মুসলিম ভাইদের দুয়ারে। দস্তক দেন তাদের হৃদয়মনের রূদ্ধদ্বারে। এবং হৃদয়ের সবটুকু আবেদন ও আকুতি দিয়ে তাদের আহ্বান করেন আলোর পথে, দিশার পথে। মুক্তির পথে, জাগরণের পথে। ফলে সে আহ্বানে আলোর দিকে ফিরে এসেছে আঁধারের কত মানুষ। দিশা পেয়েছে দিকভ্রান্ত কত মুসাফির। মুক্তির সন্ধান পেয়েছে ভ্রষ্টতার শিকার কত ভবঘুরে। জাগ্রত হয়েছে কত ঘুমন্ত-গাফেল ব্যক্তি।

জীবনজাগানিয়া তাঁর সে সকল আহ্বানের উপকারিতাকে আরও ব্যাপক-বিস্তৃত করার লক্ষে, আরও অনেক মানুষের জীবনে আলো বিকিরণের লক্ষে এবং সে আলোকে আগত প্রজন্মেরও কাছে পৌঁছে দেওয়ার লক্ষে গ্রন্থের রূপ দান করা হয়েছে- খুতবাতে নু‘মানী দ্বিতীয় খ--এর বাংলা রূপ “ঈমানের দাবী ও আমাদের জীবন”। এতে স্থান পেয়েছে- ঈমান-ইসলামের দাবী ও আবেদন, তাকওয়ার গুরুত্ব ও দাবী, আল্লাহ-রাসূলের মহব্বত ও ভালোবাসা, কুরআন হিফজের মহিমা ও উপকারিতা; চরিত্র, লেনদেন ও সমাজ সংশোধন, দুনিয়ার অস্থায়িত্ব এবং আখেরাতের হিসাবনিকাশ ইত্যাদি গুরুত্বপূর্ণ সমকালীন আরও অনেক বিষয়ের দরদমাখা বয়ান ও আহ্বান।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ঈমানের দাবী ও আমাদের জীবন
ইংরেজি নাম imaner dabi o amader jibon
লেখক হযরত মাওলানা আবুল কাসেম নো’মানী
প্রকাশনী মাকতাবাতুল আশরাফ
বিষয় ওয়াজ, বয়ান ও খুতবা
পৃষ্ঠা সংখ্যা ২১৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
হয

লেখক সম্পর্কে

হযরত মাওলানা আবুল কাসেম নো’মানী

ওয়াজ, বয়ান ও খুতবা বিষয়ক লেখক · প্রকাশক: মাকতাবাতুল আশরাফ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 187

৳ 34045% ছাড়