ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন

ইসলামী জীবন

অনুতপ্ত অশ্রু

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳172

৳ 26034% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 88

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রতিটি স্থানে মুসলমানের রক্ত ঝরছে আর তারা মেতে আছে গান-বাজনা নিয়ে। সকাল-সন্ধ্যা গান-বাজনা আর নাচগানে ডুবে থাকে। কবি আব্দুর রহমান আল আশমাওয়ি বলেন,

هَا هُوَ الْأَقْصَى يَلُوكَ جِرَاحُُهُ *** وَالْمُسْلِمُوْنَ جُمُوعُهُمْ آحَادُ

دَمْعُ الْيَتَامَى فِـيْهِ شَاهِدُ ذِلَّةٍ *** وَسَوَادُ أَعْيُنِهِنَّ فِيْهِ حِدَادُ

يَا وَيْحَنَا مَاذَا أَصَابَ شَبَابُنَا *** أَوَ مَا لَنَا سَعْدُ وَلَا مِقْدَاُد

.

এই তো আকসা! তার ক্ষতগুলো গভীর থেকে গভীরতর হচ্ছে, অথচ মুসলমান সকলে এক দেহের ন্যায়।

সেখানে এতিমদের রক্ত স্পষ্ট লাঞ্ছনার সাক্ষ্য বহন করছে। আর তাদের চোখের মলিন চাহনিতে শোকের কালো ছায়া নেমে আসছে।

হায়! অপমান আমাদের! আমাদের যুবকদের আজ কী হলো? আমাদের কি কোনো সাদ এবং কোনো মিকদাদ নেই?

.

মুজাহিদগণ ট্যাংক, কামান আর বোমার আওয়াজের মধ্যে রাত কাটায়; আর এরা গায়ক-গায়িকাদের গান শোনে ও নৃত্যশিল্পীদের নাচ দেখে রাত যাপন করে। এরা সর্বদা গুনাহে নিমজ্জিত থাকে।

এদের অনুভূতি বলতে কিছুই নেই।

.

বিপথগামীদের অবস্থা হলো, তাদেরকে তুমি দেখবে—বাজারে বিভিন্ন আড্ডায় নিজেদের প্রকাশ করতে খুব ভালোবাসে। তারা সেখানে আড্ডাবাজি করে বিভিন্ন গল্প বলে বেড়ায়। মানুষের দৃষ্টি নিজেদের দিকে আকর্ষণ করে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন :

.

﴿وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ ۖ وَإِن يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ ۖ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ۖ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ ۚ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ ۚ قَاتَلَهُمُ اللَّهُ ۖ أَنَّىٰ يُؤْفَكُونَ﴾

‘আর যখন তুমি তাদের প্রতি তাকিয়ে দেখবে তখন তাদের শরীর তোমাকে মুগ্ধ করবে। আর যদি তারা কথা বলে তুমি তাদের কথা (আগ্রহ নিয়ে) শুনবে। তারা দেয়ালে ঠেস দেয়া কাঠের মতোই।

তারা মনে করে, প্রতিটি আওয়াজই তাদের বিরুদ্ধে। এরাই শত্রু, অতএব এদের সম্পর্কে সতর্ক হও। আল্লাহ এদেরকে ধ্বংস করুন। তারা কীভাবে সত্য থেকে ফিরে যাচ্ছে।’

.তাদের চিন্তা থাকে কীভাবে মুসলমানদের সম্মান নষ্ট করা যায়। সরলমনা মেয়েদের উত্ত্যক্ত করা যায়। এরা একবারও ভাবে না যে, বাড়িতে তাদেরও তো মা-বোন আছে। এরা বিপথগামী। এরা অনুভূতিশূন্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অনুতপ্ত অশ্রু
ইংরেজি নাম Onutopto Asru
লেখক শাইখ খলিদ আর রাশিদ, মাওলানা আহমাদ ইউসুফ শরীফ
প্রকাশনী শব্দতরু
বিষয় ইসলামী জীবন
পৃষ্ঠা সংখ্যা ২৫৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৯
পৃষ্ঠা সংখ্যা256
ভাষাbangla
বান্ডিংhard cover
শাইখ খলিদ আর রাশিদ

লেখক সম্পর্কে

শাইখ খলিদ আর রাশিদ

শাইখ খালিদ আর-রাশিদ—বিগত কয়েক দশকের দাওয়াহর ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সৌদি আরবের পূর্ব-প্রদেশের জনবহুল শহর আল-খোবারে ১৯৭০ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। নগরীর আর দশটি ছেলের মতো তিনিও বেড়ে ওঠেন মাঠ ও অলিগলিতে ফুটবলের পেছনে ছোটাছুটি করে। মহল্লার মসজিদে হিফজুল কুরআনের হালাকায় বসতেন। শৈশব থেকেই ফুটবলের প্রতি ছিল তাঁর দুর্নিবার আকর্ষণ। তাঁর স্বপ্ন ছিল তিনি বড় সামরিক অফিসার হবেন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 172

৳ 26034% ছাড়