দ্য মার্টায়ার লিডার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
গতানুগতিক কোনো বই নয়। এটি উম্মাহর অমিততেজা অমর এক বীর-শার্দুলের জীবনধারা। উম্মাহর ঝলমলে অতীত ও যুগসন্ধিক্ষণের অবিশ্বাস্য বীরত্বগাঁথা স্থান পেয়েছে এতে। বিজয়ের অসামান্য কীর্তিকথা এবং শ্বাসরুদ্ধকর ইতিহাসের বিশদ কাব্যমালার এক ভিন্ন রূপ -- এই বই।
লিখেছেন প্রখ্যাত ঐতিহাসিক ও ঔপন্যাসিক আসলাম রাহী। যিনি লিখেছেন একাধারে ইতিহাস এবং উপন্যাস। লিখেছেন উম্মাহর সোনালী অতীতের কথা।
হৃত গৌরবকে ফিরিয়ে অানার কথকতা। উম্মাহকে দরদের সাথে বলেছেন। লিখে গেছেন উম্মাহর মহাদাস্তান।
উম্মাহকে গাফলতের চাদর মুড়ি দেয়া নিদ্রা থেকে জাগ্রত করতে চেয়েছেন। সোনালী যুগের মহান মনীষী ও অমর বীর-শার্দুলদের জীবনচরিত পড়ে শিক্ষা নেয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। পারতপক্ষে উম্মাহ যতদিন কুরআন-সুন্নাহর উপর অবিচল থেকে তাদের পূর্বসূরি অমর বীর মুজাহিদদের পদাঙ্ক অনুসরণ করেছিল, ততদিন সমগ্র বিশ্ব তারা শাসন করেছিল। ইসলামের মহানুভবতায় তারা বিশ্বে ন্যায়-নিষ্ঠা প্রতিষ্ঠা করেছিল। মানবতাকে তার গন্তব্য দেখিয়ে দিয়েছিল।
কায়সার-কিসরা ও রোম-পারস্য অবনত মস্তকে তাদের বশ্যতা মেনে নিয়ছিল। তখন তারা ছিল অপরাজেয়, দুর্দমনীয়!
কিন্তু যখনই তারা কুরআন-সুন্নাহর অনুসরণ থেকে দূরে সরে গেছে, ইতিহাস থেকে ছিটকে পড়েছে, তা থেকে শিক্ষা নেয়া এবং পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করা ভুলে গেছে, তখনই শুরু হয়েছে উম্মাহর পতন! অধঃপতন!!
এখন সময় এসেছে আবার। নিজেদের বীরত্বগাঁথা ইতিহাস ও ঝলমলে কীর্তিকথা জানার। সময় এসেছে নিজেদের সোনালী অতীত জেনে ভবিষ্যতকে বর্ণালি করার। উম্মাহর হৃত গৌরবকে ফিরিয়ে আনার। 'দ্য মার্টায়ার লিডার' সেই প্রয়াসেরই অংশ...
বইয়ের তথ্য
| নাম | দ্য মার্টায়ার লিডার |
|---|---|
| ইংরেজি নাম | The martaier leader |
| লেখক | সুলতান ইমাদউদ্দীন জেঙ্গী, আসলাম রাহি |
| প্রকাশনী | শব্দতরু |
| বিষয় | ইসলামিক উপন্যাস ও গল্প |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!