ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন

দোয়া, দরূদ, মোনাজাত ও অন্যান্য

গুনাহ মার্জনাকারী নেক আমল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳368

৳ 46020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 92

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নেক আমলই মুমিন জীবনের প্রকৃত লক্ষ্য। ইসলামী শরী‘আতে মুসলিম নর-নারীর জন্য নেক আমলের বাইরে কোনো তৎপরতা থাকার অবকাশ নেই। ইসলাম পরিপূর্ণ দীন হিসেবে ব্যক্তিগত-সমষ্টিগত, প্রত্যহিক-বিশেষায়িত যাবতীয় কর্মব্যস্ততাই নেক বা কল্যাণকর হিসেবে গণ্য। যদি তাতে র্শিকমুক্ত বিশুদ্ধ ঈমান-বিশ্বাস থাকে আর কর্মের নিয়ত যদি হয় মহান আল্লাহকে রাজি-খুশি করা।

ঈমানের মূলধন নিয়ে কবরে যেতে পারলে আমলের ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে- মহান রবের অসীম দয়ায়। কিন্তু ঈমানহীন আমল কোনো কাজেই আসবে না।

গ্রন্থের নামটি একটি বাক্যের সংক্ষিপ্ত রূপ। নেক আমল গুনাহ মার্জনার উসীলা হিসেবে কুরআন-সুন্নাহতে উল্লেখ আছে। উসীলা গ্রহণ করা না করার ইখতিয়ার নিরঙ্কুশভাবে আল্লাহ রাব্বুল আলামীনের হাতে। আমরা তাঁর দয়ার আশায়, তাঁর বিধান মতো, তাঁর প্রেরিত নবীর বাতলানো পদ্ধতিতে নেক আমল করবো- এটা আমাদের কাজ। নাজাত-নেয়ামত দেওয়া মনিবের হক।

প্রিয়ভাই জনাব মুহাম্মদ হেদায়েতুল্লাহ বেশ মেহনত করে পাণ্ডুলিপিটি প্রস্তুত করেছেন। নেক-সংশ্লিষ্ট অনেক তথ্য দলীল-প্রমাণসহ পেশ করেছেন। তিনি ইলেক্ট্রনিক্স মিডিয়ায় ইসলামি অনুষ্ঠানে উপস্থাপক ও আলোচক হিসেবেও ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছেন। মহান আল্লাহ এই গ্রন্থসহ তার সকল খেদমত কবুল করুন।

বিশেষ প্রয়োজনে বইখানি প্রকাশের শেষ পর্যায়ে একটু তাড়াহুড়া করতে হয়েছে। এ কাজে বিশেষ সহযোগিতার জন্য জনাব মাসঊদুর রহমান নূর, মামদুহ হাসান, রাফে’-রাইয়ান, রানীম-রুমাইসা আন্তরিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। হাফেজ আবু ইউসুফ, মাকসুদুল আলম ও রাসেল-এর সাপোর্ট গ্রন্থটি প্রকাশে সহায়ক হয়েছে। আল্লাহ তাআলা সকলকে উত্তম পুরষ্কার দান করুন। আমীন!

সর্বোপরি, সুধী পাঠকবৃন্দের কাছে অনুরোধ, গ্রন্থের ত্রুটি-বিচ্যুতিগুলো ধরিয়ে দিয়ে বাধিত করবেন, যাতে পরবর্তী সংস্করণে শুধরিয়ে নেওয়া যায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গুনাহ মার্জনাকারী নেক আমল
ইংরেজি নাম gunah marrjonakari nek amol
লেখক মাওলানা হেদায়েতুল্লাহ
প্রকাশনী সবুজপত্র পাবলিকেশন্স
বিষয় দোয়া, দরূদ, মোনাজাত ও অন্যান্য
আইএসবিএন 978-984-8927-39-7
পৃষ্ঠা সংখ্যা ৪৬৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
মা

লেখক সম্পর্কে

মাওলানা হেদায়েতুল্লাহ

দোয়া, দরূদ, মোনাজাত ও অন্যান্য বিষয়ক লেখক · প্রকাশক: সবুজপত্র পাবলিকেশন্স

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 368

৳ 46020% ছাড়