ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন
মাহবুব নবীর (সা.) মাহবুব সুন্নাত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মাহবুব নবীর মাহবুব সুন্নাত মূলত বিশ্ববিখ্যাত বুযুর্গ করাচীর হযরত আরিফ-বিল্লাহ মাওলানা শাহ মুহাম্মাদ হাকীম আখতার রহ.-এর রচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের উপর এটি একটি মাকবুল ও জনপ্রিয় কিতাব। বিভিন্ন ভাষায় এটি অনূদিত হয়েছে। বক্ষ্যমাণ গ্রন্থটি এর ইংরেজী সংস্করণ Beautiful Sunnat of the Beloved Prophet-এর বাংলা অনুবাদ। এ কিতাবে একজন মুসলমানের সকালে ঘুম থেকে উঠে আবার রাতে বিছানায় যাওয়া পর্যন্ত যাবতীয় কাজের সুন্নাত তরীকা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি সন্তান, বিবাহ, সফর, মৃত্যু ইত্যাদি প্রসঙ্গে আরও কিছু প্রয়োজনীয় সুন্নাত বর্ণনা করা হয়েছে।
‘নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে / আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে (নবীর সুন্নাতই জান্নাতে নিয়ে যাবে, এ সুন্নাতই তোমাকে আল্লাহর সঙ্গে সাক্ষাত করিয়ে দিবে)’―করাচীর হযরত রহ.-এর কবিতায় ফুটে উঠেছে, সুন্নাত অনুসরণের মাধ্যমেই লুকায়িত আছে মুসলমানদের দুনিয়া ও আখেরাতের সফলতা। আল্লাহ তাআলা আমাদের এসব সুন্নাতের উপর আমল করার তাওফীক নসীব করুন।
বইয়ের তথ্য
| নাম | মাহবুব নবীর (সা.) মাহবুব সুন্নাত |
|---|---|
| ইংরেজি নাম | mahbub nobir s. mahbub sunnat |
| লেখক | হজরত মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ আখতার রহ, মোঃ আজিজুল বারী |
| প্রকাশনী | মাকতাবাতুল ফুরকান |
| বিষয় | সুন্নাত ও শিষ্টাচার |
| আইএসবিএন | 9789849432326 |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!