ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন
হৃদয়ের অশ্রুমালা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আলোচ্য গ্রন্থটি বিশ্বের অন্যতম প্রাচীন তাসাউফ, আত্মশুদ্ধি ও খোদাভীতি সঞ্চারক একটি গ্রন্থ। লেখক আলোচ্য গ্রন্থটিকে আল্লাহর ভয়ে ক্রন্দন করার ফজিলত, মাহাত্ম্য, সওয়াব, এর উপকারিতা, আল্লাহভীতি অর্জনে ক্রন্দনের অপরিহার্যতা, নবী-রাসূল, ফেরেশতা, সাহাবা ও সালফে সালেহীনের রবের ভয়ে ক্রন্দনের বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন, যা যে কোনো কঠোর হৃদয়ের অধিকারী ব্যক্তিদের ভাবতে শেখাবে। কান্না উদ্রেক করার উপায় ও পদ্ধতি সম্পর্কেও লেখক আলোচ্য গ্রন্থে আলোচনা করেছেন এবং আকাবিরগণ এক্ষেত্রে কোন পদ্ধতি ও পন্থা অবলম্বন করতেন সে সম্পর্কেও আলোচনা করেছেন।
এসব আলোচনা ও ঘটনা যে কোনো মুমিন ও মুসলমানকে আল্লাহভীতির গুণ অর্জনে বিপুল সহযোগিতা করবে বলে আমি আশাবাদী। কেননা নিষ্পাপ ফেরেশতা, আগে-পরের সকল প্রকার গোনাহ ও ত্রুটি থেকে পবিত্র নবী-রাসূলগণ, বিশেষ করে আমাদের প্রিয় নবীর ক্রন্দন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, উসমান জিন-নুরাইন রাযি. প্রমুখ মহান সাহাবাগণের ক্রন্দনের ইতিহাস ও দৃশ্যগুলো কল্পনায় উত্থাপন করলে আমাদের মতো হৃদয়হীন লোকেরা কিছুটা হলেও ভীতি-সন্ত্রস্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই।
বইয়ের তথ্য
| নাম | হৃদয়ের অশ্রুমালা |
|---|---|
| ইংরেজি নাম | ridyar parumala |
| লেখক | ইমাম হাফেজ আবু বকর ইবনে আবিদ দুনিয়া রহ. |
| প্রকাশনী | দারুল আরকাম পাবলিকেশন্স |
| বিষয় | ঈমান আক্বিদা ও বিশ্বাস |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২০ |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!