ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন

ওয়াজ, বয়ান ও খুতবা

বিষয়ভিত্তিক জুমার বয়ান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳324

৳ 60046% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 276

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

দীনী দাওয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ওয়াজ-নসিহত। ওয়াজ-নসিহতের মাধ্যমে দীনকে মানুষের কাছে অত্যন্ত সহজে পৌঁছানো যায়। আর ওয়াজ-নসিহতের প্রধান কেন্দ্র হচ্ছে মসজিদের মিম্বর। মসজিদের ইমাম-খতিবগণ পবিত্র জুমার দিন মুসল্লিদের কর্ণে কুরআন ও হাদিসের বাণী পৌঁছে দেন, জ্ঞান ও মানবতার ধ্বনি ঢেলে দেন। এই বাণী, এই ধ্বণি হয়ে ওঠে মুসলিম উম্মাহর আদর্শ, তাদের জীবনের আলো। জুমার বয়ান যদি হয় স্বচ্ছ ও নির্মল, তাহলে কঠিন জীবনও হয়ে ওঠে সহজ ও কোমল। জুমার বয়ান মানবজীবনে বিস্তর প্রভাব ফেলে। কাজেই জুমার বয়ানে থাকা চাই কুরআন-হাদিসের নির্যাস, সাজানো-গোছানো বিন্যাস।

এ পথে যারা নবীন, তাদের জন্য আমাদের ক্ষুদ্র আয়োজন “বিষয়ভিত্তিক জুমার বয়ান”। বইটিতে বিশ্ববিখ্যাত বুজুর্গদের নির্বাচিত রয়ান সংকলন করা হয়েছে। তাঁরা হলেন-

• হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলি থানবি রহ.

• আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রহ.

• ফকিহুল উম্মত হযরত মাওলানা মুফতি তাকি উসমানি

• মুসলিহুল উম্মত হযরত মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দিএটি এমন একটি বই, যে বই সময়ের কথা বলে, জীবনের আলো ছড়ায়। ওয়াজ ও মসজিদের সাথে যুক্ত প্রতিটি আলেমের নিকট বইটি থাকা একান্ত জরুরি। অসংখ্য বইয়ের ভিড়ে এ বইটি আপনার প্রথম পছন্দ হওয়ার আরও কারণ হলো-

# কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে সমকালীন প্রেক্ষাপটে লিখিত।

# দেশ-বিদেশে ঘটে যাওয়া অতি সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়াবলি অন্তর্ভুক্তিকরণ।

# গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় ফিকহি মাসায়েল সংযোজন।

# সঠিক ও নির্ভুল তথ্য উপস্থাপনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন।

# বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানরীতি অনুসরণ।বইটি ইমাম, খতিব, ওয়ায়েজ ও বক্তাদের বয়ান করার উপযোগী করে লেখা হলেও সাধারণ পাঠকও এই বই থেকে ইসলামি শিক্ষা অর্জন এবং প্রয়োজনীয় মাসায়েল জানতে পারবেন, জীবনকে আলোকিত করার উপাদান এবং সিরাতে মুস্তাকিমে চলার পাথেয় পাবেন ইনশাআল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিষয়ভিত্তিক জুমার বয়ান
ইংরেজি নাম bishyvittik jumar boyan
লেখক হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ., শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, মাওলানা পীর যুলফিকার আহমদ নকশাবন্দী, হযরত মাওলানা মুহাম্মদ হাকীম আখতার সাহেব রহঃ
প্রকাশনী মাকতাবাতুল হিজায
বিষয় ওয়াজ, বয়ান ও খুতবা
পৃষ্ঠা সংখ্যা ৬১৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

লেখক সম্পর্কে

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

​ আশরাফ আলী থানভী (জন্ম: আগস্ট ১৯, ১৮৬৩ - মৃত্যু: জুলাই ৪, ১৯৪৫) (উর্দু: اشرف علی تھانوی) ছিলেন একজন দেওবন্দী আলেম, সমাজ সংস্কারক, ইসলামি গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব। তিনি ভারতের থানাভবনের নিবাসী হওয়ার কারণে তাঁর নামের শেষে "থানভী" যোগ করা হয়। ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও হাজার হাজার মানুষ তাঁর কাছ থেকে আত্মশুদ্ধি এবং তাসাওউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি "হাকীমুল উম্মত" (উম্মাহর আত্মিক চিকি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 324

৳ 60046% ছাড়