ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৭টি পাতা পড়ে দেখুন
কিয়ামত আসবে যখন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কিয়ামত। অত্যাসন্ন এক প্রলয়। মহাপ্রলয়ঙ্করী এক বিভীষিকা। চির অবশ্যম্ভাবী এক ধ্বংসলীলা। আচমকা শুরু হবে বিকট বজ্রডঙ্কা। প্রকম্পিত হয়ে ওঠবে পুরো পৃথিবী। দিগ্বিদিক ছুটোছুটি শুরু করবে পাপিষ্ঠের দল। সুউচ্চ পাহাড়গুলো উড়তে থাকবে রুই-তুলা হয়ে! এরই মধ্যে গর্জে ওঠবে আরো এক বজ্রনিনাদ। মুহূর্তেই জ্ঞান হারাবে আদমের সর্বশেষ বংশধারা। খসে পড়বে চন্দ্র-সূর্য, গ্রহ-তারা। এবং… এবং নিথর-নিস্তব্ধ হয়ে যাবে কোলাহলময় পুরো দুনিয়া। ভূমণ্ডল-নভোমন্ডল সব! এরপর আবারো গর্জন! আরো এক হুঙ্কার!! কেঁপে ওঠবে ভূগর্ভের প্রতিটি কোণ।
নিথর-নিস্তব্ধ প্রান্তরে আবারো শুরু হবে কোলাহল-হইচই। শত-সহস্র বছরের ঘুম ভেঙ্গে জেগে ওঠবে আদমের সন্তানেরা। উঠে দাঁড়াবে ভয়-বিহ্বল চেহারায়। দুশ্চিন্তা ও হতাশা, শঙ্কা ও পেরেশানীর আরেক কিয়ামত নিয়ে দিগ্বিদিক ছুটতে থাকবে ইনসানের কাফেলা। وَتَرَى النَّاسَ سُكٰرٰى وَمَا هُمْ بِسُكٰرٰى وَلٰكِنَّ عَذَابَ اللهِ شَدِيْدٌ মানুষকে দেখবে তখন নেশাগ্রস্ত সদৃশ; যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুতঃ আল্লাহর শাস্তি কঠিন। (সুরা হজ্জ: ২) يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُوْنٌ সেদিন সম্পদ ও সন্তান কারো কোন উপকারে আসবে না। (সুরা শুআরা: ৮৮)
বইয়ের তথ্য
| নাম | কিয়ামত আসবে যখন |
|---|---|
| ইংরেজি নাম | kiyamot ashbe jokhon |
| লেখক | মাওলানা মোহাম্মদ আবু নাঈম |
| প্রকাশনী | পথিক প্রকাশন |
| বিষয় | উপদেশমূলক ঘটনাবলী |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!