ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
স্টোরিজ ফ্রম রিয়াদুস সালেহীন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
রিয়াদুস সালেহীন। ইমাম নববি রহিমাহুল্লাহ-এর অনবদ্য গ্রন্থ। এই গ্রন্থের নাম শোনেনি এমন মানুষ মেলা ভার। শুনবেই-বা না কেন? নেককার হবার পূর্ণ গাইড লাইন যে এতে রয়েছে। আদব, আখলাক, ইলম, মাসআলা, কোনো কিছুই এতে বাদ নেই। যুগ যুগ ধরে বহু আলিম রিয়াদুস সালেহীনের হাদিসগুলোর ব্যাখ্যা লিখে গেছেন। গত শতাব্দীতে শ্রেষ্ঠ আলিদের অন্যতম শাইখ উসাইমীন রহিমাহুল্লাহ-ও লিখেছেন। লিখেছেন বললে ভুল হবে, বরং প্রায় শতাধিক দরসে পুরো গ্রন্থের ব্যাখ্যা করেছেন। পরবর্তীতে তাঁর ছাত্ররা সেই ক্লাসগুলো বই আকারে প্রকাশ করে।
তবে রিয়াদুস সালেহীন শুধু আমলের হাদিসই নয়, পূর্ববর্তী জাতিদের নিয়েও অনেক হাদিস আছে এতে।
অন্ধ, টাক, কুষ্ঠ রোগীর হাদিস, ৯৯ জনকে হত্যা করেও আল্লাহর ক্ষমা পাবার হাদিস সহ মজার এবং শিক্ষণীয় বহু হাদিস এসেছে। শাইখ উসাইমীনের করা সেই হাদিসগুলোর সহজ সাবলীল এবং চমৎকার ব্যাখ্যা নিয়ে ‘স্টোরিজ ফ্রম রিয়াদুস সালেহীন।’
বইয়ের তথ্য
| নাম | স্টোরিজ ফ্রম রিয়াদুস সালেহীন |
|---|---|
| ইংরেজি নাম | stories from riyadus salehin |
| লেখক | শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, মহিউদ্দিন রূপম |
| প্রকাশনী | সীরাত পাবলিকেশন্স |
| বিষয় | হাদীস বিষয়ক আলোচনা |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫৭ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!